-
এসো হে রমাদান
— মোঃ ফয়েজ হাসান
…………………………………………
এসো হে রমাদান
পাপের সাগরে ডুবে থাকা,
এ অধম পাপী বান্দাদের
সুযোগ করে দিতে গোনাহ কমানোর।
পবিত্র, রহমত ও বরকতময় মাস তুমি,
তোমার আশায় থেকে
দিন গুনে সব মুমিন;
পূণরায় কখন পাবে
সেটাই ভাবতে থাকে।
তোমার ছোয়া পেতে
আশায় থাকে সকল হৃদয়,
নিজেকে পূণরায় পরিশুদ্ধ করবে
মগ্ন থাকে এই ভাবনায়।
তোমার ছোয়া পেলে
পুলকের জোয়ার আসে,
হোক সে মুমিন কিংবা পাপী
হৃদয়টা তার হাসে।
যখন চলে যাও তুমি
হৃদয়টা খা খা করে,
যেন সেটা হয়ে গেছে একটা
অতি শুকনো মরুভূমি।
রমাদান থাক বা না থাক
মোদের আকাঙ্খা হোক এই
সততা ও ভালো কাজের ধারা
নিয়মিত চালিয়ে যাওয়া চাই।4 Comments-
Fayes Hasan, আপনার এই লেখাটিতে ‘তোমার ছোয়া পেলে পুলকের জোয়ার আসে, হোক সে মুমিন কিংবা পাপী হৃদয়টা তার হাসে’—এই অংশটুকু ভীষণ হৃদয়স্পর্শী, আর যদি শেষের দিকে ছন্দের মিলের ওপর সামান্য বাড়তি নজর দেওয়া যায় তবে পুরো রচনার আবেগ আরও চমৎকারভাবে ফুটে উঠবে, তাই আপনার এই সুন্দর চর্চা অবিরাম চালিয়ে যাওয়ার অনুরোধ রইল।
Friends
Moriom Akther
@moriomakther
Ms Shanta
@msshanta
Rahima pk
@rahimapk
Razia Dalia
@raziadalia
Mahbuba Jahan
@mahbubajahan
নূরুল আমিন সোহাগ
@aniketprantor
Kazi Adam
@kaziadam
কামরুন নাহার মঞ্জু
@kamrunmonjuyahoo-com
Abdul Latif
@abdullatif



আপনার লেখাটা পড়ে বেশ শান্তি পেলাম, দারুণভাবে রমজানের মাহাত্ম্য তুলে ধরেছেন। আমাদের সবার মনের কথাগুলোই যেন আপনার কবিতায় ফুটে উঠেছে। গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত লাইক ও কমেন্ট করবেন, তাহলে আমাদের এই কমিউনিটিটা অনেক প্রাণবন্ত থাকবে।