Profile Photo

মো বুলবুল আহমেদOffline

  • bulbul11@2026
  • কুসুম
    বুলবুল আহমেদ

    নির্জনে যখনি একা একা ছুটে যাই নদীর ধারে,
    দেখি একজনা,
    হই আনমনা।
    বসে আছে ঘাটের উপরে।

    যখন দেখেছি তার কুসুম কলির মতো রাঙা মুখে হাসি,
    ‘মাধুবীলতার, কথা মনে পড়ে গেছে।
    ফুলপরী জলপরী সব হয়ে যাবে মিছে,
    কখনো কি কেউ তাকে বলেছে বালোবাসি?

    তারপর হরিণীর মতো চপল চোখে সে চায় অদূরে।
    ‘ বনলতার,মতো চুল ছেড়ে দেয়।
    আখি কেড়ে নেয়।
    ভাবি সুন্দরী সাহারা করেছে ভর তার দেহের ভিতরে।

    ভাবি!কে দেখেছে এমন মায়াবী চপল চোখ নিরব নিতর।
    যা কখনও কেউ দেখে নাই।
    ‘মহুয়ার,কথা ভুলে যাই।
    তার এই রুপ হেরি যেন চলে যাই কোনো অদৃশ্য মায়ার ভিতর।

    1
    4 Comments
    • আপনার লেখাটা পড়ে বেশ অন্যরকম একটা আমেজ পেলাম। খুব সুন্দরভাবে এক মায়াবী রূপের বর্ণনা দিয়েছেন আপনি। শেষ লাইনগুলো পড়তে বেশ ভালো লেগেছে।

    • কুসুম কলির সেই মায়াবী চোখেই হারিয়ে যায় মহুয়ার পুরনো সব স্মৃতি…..🤍🖤

    • মো বুলবুল আহমেদ, প্রকৃতির স্নিগ্ধতায় ভরা আপনার এই লেখাটি পড়ার সময় মনে হচ্ছিল যেন নদীর ধারের সেই মায়াবী মুহূর্তের সাথে জড়িয়ে আছি এবং আপনার এই মুগ্ধতাটুকু ধরে রাখার প্রচেষ্টা সত্যিই চমৎকার।

Skip to toolbar