Profile Photo

সাখাওয়াত হোসেনOffline

  • sakhawathossain
  • প্রিয় তোমাকে
    সাখাওয়াত হোসেন

    এই যে তুমি আমায় এত ভালোবাসো
    এর প্রতিদান কি আছে মোর, তোমায় দিবো
    এই যে আমার শূন্য ঘরে হাসনাহেনা ফুল ফুটেছে
    তারার মেলায় ঘর ভরেছে
    এর প্রতিদান কি আছে মোর তুমায় দিবো

    এই যে আমার ছাদ বাগানে আকাশ নামে
    ফুল পাখিরা সকাল বিকাল গল্প করে
    মেঘের ছায়ায় বৃষ্টি হাসে, সন্ধ্যা রাতে
    চাঁদের আলোয়, অপেক্ষাতে তোমায় রাখে
    এর প্রতিদান, কি আছে মোর, তোমায় দিবো

    এই যে আমায় প্রেম শিখালে, মানুষ হলাম
    কাঁদতে পারি তোমার জন্য, ভালবাসায় দায় বাড়ালে
    এর প্রতিদান কি আছে মোর তোমায় দিবো

    এই যে তোমার চুলের সুবাস সকাল সন্ধ্যা ঘরে ডাকে
    এই যে তোমার চোখের তারা, ঠোটের হাসি
    কল্পনাতে আমায় রাখে সারাটাক্ষন
    এর প্রতিদান কি আছে মোর তোমায় দিবো

    1
    3 Comments
    • আপনার লেখা কবিতার প্রতিটি লাইন খুব মায়াবী আর ভীষণ সুন্দর হয়েছে। আমাদের গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত লাইক-কমেন্ট করে তাদের একটু উৎসাহিত করলে পুরো পরিবেশটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • সাখাওয়াত হোসেন, ‘এই যে আমার শূন্য ঘরে হাসনাহেনা ফুল ফুটেছে’—আপনার এই পঙ্‌ক্তিটি হৃদয়ে এক অনন্য স্নিগ্ধতার আবেশ তৈরি করে। ভালোবাসার এই সূক্ষ্ম অনুভূতিগুলো প্রকাশের সাবলীল ভঙ্গিটি বেশ চমৎকার, নিয়মিত লেখা চালিয়ে গেলে আপনি আরও অসাধারণ সব সৃষ্টি আমাদের উপহার দিতে পারবেন।

    • ভালোবাসার প্রতিদান খুঁজতে গিয়ে হৃদয়ই বুঝেছে…প্রিয়জনকে ভালোবাসাই তার সবচেয়ে পূর্ণ উপহার…🖤

Skip to toolbar