Profile Photo

Srijon MediaOffline

  • srijonmedia
  • Profile picture of Srijon Media

    Srijon Media

    • 1 month, 2 weeks ago

    ভয় নেই বাবা আমি আছি তো
    -এম এ রশিদ
    ১৭.০৯.২৬

    কী হয়েছে আব্বা?
    অসুখ করেছে?
    শরিরটা আজকাল খারাপ যাচ্ছে?
    মনে তাই দুশ্চিন্তা হচ্ছে?
    কিসের চিন্তা বাবা?
    আমি আছি তো।

    চিন্তা হচ্ছে আমার পাশে কেউ নেই বলে?
    চিন্তা করোনা মোটেই;
    মনে আছে বাবা ছোটবেলায় আমার
    খুব অসুখ হতো, তখন তোমার পাশেও তো
    তেমন কেউ ছিলনা।
    তাই বলে আমার কি চিকিৎসা হয়নি?
    তোমারও চিকিৎসা হবে
    আমি তো আছি, হ্যা, আমি আছি তো।

    রাত জেগে তুমি একলা কুহকের মতো
    আমার পাশে বসে থাকতে, মুখপানে চেয়ে
    অন্তহীন আশঙ্কা বুকে নিয়ে।
    চোখের পলক পড়তোনা তোমার
    শুধু মনে হতো চোখ বুজলেই যদি
    চলে যায় অন্তিম পুত্র তোমার,
    তারপরও আমি আছি তো।

    চলন্ত চিত্রের মতো সেই সব দৃশ্য
    মনের পর্দায় যায় আর আসে
    আর দায়ক্লিষ্ট মন আমায় তাড়া করে ফেরে
    চেতনায় চাবুক চালায়; বিদ্ধ করে প্রশ্ন বাণে-

    “রোগ শয্যায় পিতার পাশে ক’রাত ক’দিন
    তার মতো করে বিনিদ্র তুই
    কেঁদে কেটে প্রার্থনা করেছিস?”

    সে আমায় সস্তি দেয় না মোটে
    তাই বলছি বাবা -আমি তো আছি।

    তুমি সঙ্গে নিয়ে বেড়াতে আমায়
    তোমার সাথে সাথে
    হাটে-বাজারে, আত্মীয় বাড়ি
    বেশ দূরে নানা বাড়ি
    আমায় কাছ ছাড়া করতে না মোটে,
    সে জন্যেই তো বাবা তোমার ছেলের
    চোখ ফুটেছিলো অন্যদের চেয়ে অনেক আগে,
    যাহোক বাবা, কোন চক্রযান ছিল না তোমার
    তাই আমায় তুমি তুলে নিতে কাঁধে
    ছোট ছোট পায় আমি হাটতে পারিনে তাই
    তোমার তো কোন কষ্ট হতে দেখিনি
    তোমার মতো করে ক’দিন কাঁধে নিতে হলো তোমায়? ভেবে দেখ বাবা
    কোনদিন তোমায় সঙ্গহীন করিনি আমি
    বড় চাকরি, বেশি রোজগার, উচ্চ মর্যাদার হাতছানি কোন কিছুতেই না
    তাই বলছি- ভয় নেই বাবা আমি আছি তো।

    ভাবছ আমার কাছে টাকা নেই?
    ভেবোনা প্লিজ,
    তোমার কাছেও তো টাকা ছিলনা
    যখন আমি বারংবার ঢলে পড়তাম
    অসুখের কোলে,
    তোমার আকুতি, তোমার মিনতি, তোমার ভালোবাসা আর প্রার্থনা ঠিক সারিয়ে তুলতো আমায় হুমায়ুনের মতো;
    সেই সাথে তোমার যা কিছু সম্বল ছিল,
    বিকিয়ে দিতে সেচ্ছায়, ছেলের চিকিৎসায়
    তাহলে আমি তা পারবনা কেন?
    আমার যা কিছু অর্জন, তোমারই দান সেতো
    আমি শৈবাল তুমি যে দিঘী
    কি করে তোমার সমান হতে পারব আমি?
    তারপরও তুমি ও তো আমার ছেলে নাকি?
    হ্যা, আদরের ছোট ছেলে,
    আমার হাসান, আমার হুসাইন
    তাই বলছি- ভয় নেই বাবা আমি আছি তো।

    যুদ্ধের মাঠে ক্লান্ত আমি বটে; জীবন অনেকটা
    ভারি হয়ে উঠেছে, জীবনের পেটে আজ ফিতা কৃমি, গোল কৃমি আর হুক
    সে কারণে
    আড়ষ্ট পা নিয়ে ক্লেশ তো কিছু হবেই,
    তবুও ভয় নেই বাবা আমি আছি তো।

    মহান স্রষ্টাকে বলি প্রার্থনায় বারবার
    হে উদার সর্বোচ্চ শোন মিনতি আমার
    বাবাকে আমার অন্তবিহীন রাখো তুমি সুখে
    শিশু কালে যেমন ছিলাম আমি তাহার বুকে।

    1
    4 Comments
    • লেখাটা পড়ে সত্যিই চোখে পানি চলে এল, নিজের বাবার কথা খুব মনে পড়ছে। আপনি এত সুন্দর করে বাবার প্রতি সন্তানের ভালোবাসাগুলো ফুটিয়ে তুলেছেন যে ভাষায় প্রকাশ করার মতো না।

    • আপনার লেখাটির “আমি শৈবাল তুমি যে দিঘী” অংশটি আমার হৃদয়ে গভীর মমতার ছোঁয়া দিয়ে গেল এবং একজন সন্তানের বাবার প্রতি এমন আত্মনিবেদনের চিত্র সত্যিই অনন্য ও অসাধারণ।

    • সন্তানের কণ্ঠে “আমি আছি তো”….এই আশ্বাসেই পিতার সমস্ত ভয় নরম আলোয় গলে যায়…🖤

Friends

Profile Photo
Kazi Mahabubur Rahman
@kazimahabuburrahman
Profile Photo
Mahdia Rashid
@mahdiarashid
Profile Photo
mithila jannat
@mithilajannat
Profile Photo
Miftah Khan
@miftahkhan
Profile Photo
Fafimamst Begom
@fafimamstbegom
Profile Photo
Md Najmul
@mdnajmul
Skip to toolbar