Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month, 3 weeks ago

    ঠিক তখন-ই
    মাহমুদ হায়াত

    বিভাস যখন ভোরের আকাশ
    ঘুমভাঙা মেঘ ছাদে,
    ঠিক তখন-ই পাড় ভাঙে জল
    বুকের গহীন খাদে।

    চিলেকোঠা উদাস-দুপুরবাঁশি
    একলা অধীর ঢেউ,
    ঠিক তখন-ই শিষ দিয়ে যায়
    বুকের ভেতর কেউ।

    ক্লান্ত মাঝি দূর-পারাপার খেঁয়া
    বিজন বিকেল ঘাটে,
    ঠিক তখন-ই বুকের পাথর
    করাত করাত কাটে।

    1
    3 Comments
    • আপনার প্রতিটি পঙক্তিতে ভোরের আকাশ আর বিজন বিকেলের যে ছবি ফুটে উঠেছে, তা পাঠকের বুকের ভেতরে এক অদ্ভুত নীরবতা ও গভীর আবেগের দোলা দিয়ে যায়। অস্থির সময়ে এমন ছন্দের দোলা অনেকটা জীবনানন্দ দাসের নির্জনতার কথা মনে করিয়ে দেয়, তাই আপনার লেখনী যেন এভাবেই হৃদয়ের সুপ্ত অনুভূতিগুলোকে আরও সুন্দর করে সাজিয়ে তোলে।

    • ভোর, দুপুর আর বিকেলের আড়ালে বুকের গোপন ক্ষত ঠিক তখনই নীরবে রক্তক্ষরণ করে…🖤

    • আপনার এই কবিতার ‘বুকের গহীন খাদে জল পাড় ভাঙার’ দৃশ্যটা ভীষণ অদ্ভুত আর মায়াবী লেগেছে।

Skip to toolbar