-
ভালোবাসা স্বর্গীয়
বুলবুল আহমেদভালোবাসা স্বর্গীয়
পবিত্র এক অনুভূতি
প্রথম ভালোবাসায় সেই অনুভূতি শিহরিত করে।
হৃদয়ে প্রতিধ্বনি হয় বার বার-
বার বার- দেখতে ইচ্ছে করে, সামনে থেকে পিছন থেকে
আড়াল থেকে প্রিয় মুখটি এক বার।
চোখ যেন তৃপ্ত হয়না, মনে আরো সাধ জাগে
একটু হাসি, একটু কথা বলা, একটু হেটে চলা।
তারপর কখন সে সাড়া দেবে, কি বলবে?
সে কি বলবে, আমিও আড়াল থেকে তোমায়
এক পলক দেখার জন্য নিজেকে সামলাতে পারি না।
তোমার হাসি আমার ভালো লাগে, তোমার কথা বলা
আমার ভালো লাগে, তোমার হেটে চলা আমার
ভালো লাগে! সে কি বলবে?
নাকি বলবে আড়াল থেকে এভাবে আর আমায় দেখোনা,
আমার অস্বস্তি হয়, বার বার আমার দিকে চেয়ো না
আমার মাঝে বেশী কিছু নেই, যা আর দশটা মেয়ের
মাঝে আছে!
আর যদি এমন হয়, কখনো সে ছুতো করে আমায়
নিয়ে যাবে তার পছন্দের যায়গায়, যেখানে নিরিবিলি
অথবা সেখানে একরাশ প্রেমিক প্রেমিকার আনাগোনা।
যেখানে কেউ কাউকে নিয়ে ব্যস্ত নয়
যেখানে সবাই নিজেদের নিয়ে ব্যস্ত।
তারপর সে যদি বলে আমার জন্য একটা কাঠগোলাপ নিয়ে এসো,
কাঠগোলাপ আমার ভিষণ প্রিয়।
অথবা একটা বনফুল হাতে নিয়ে আমায় বলে,
শতবছর অপেক্ষার পর আজ এই দিনটি এলো।
আজ এই দিনটি শুধু তোমার আমার।
তারপর হাতে আঙুলের আলতো স্পর্শ
যেন নিমিষেই ভুলিয়ে দিতে পারে জন্ম জন্মান্তরের গল্প।
ভুলিয়ে দিতে পারে বুকে চাপা না বলা হাজারও অভিযোগ অভিমান!
চোখের কোনে জমে থাকা এক বিন্দু জল হয়ে যেতে পারে মহাকালের আনন্দ অশ্রু!
দখিনা বাতাস নিয়ে আসতে পারে বসন্তের চিরকুট।
চোখে চোখ রেখে বলে দিতে পারে মহাকাল মহাকাব্য
হারিয়ে যাবে মেঘদূত, হারিয়ে যাবে শব্দ
বুনা হবে নবকাব্য, শতাব্দীর শ্রষ্ঠ উপন্যাস।4 Comments-
-
মো বুলবুল আহমেদ, প্রথম প্রেমের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আর মনের ভেতরের না বলা কথাগুলো আপনি যেভাবে কাঠগোলাপের সুবাস ও দখিনা বাতাসের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন, তা পড়ে রবীন্দ্রনাথের কবিতার মতো এক মায়াবী অনুভূতির দোলা অনুভব করলাম, তাই আপনার এই আবেগময় লেখনীগুলো এভাবেই আরও নতুন নতুন শব্দের বুননে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল।
Friends
সৃষ্টির বিস্ময়
@1ff4f40742b37a84604c6bb76fb8ef34
Ferdaus Sorkar
@ferdaussorkar1
Syed Farah
@syedfarah
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
Dewaan Afraa
@dewaanafraa
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নুর
@thelight
Tapash Datta
@tapashdatta
Abdul Halim
@abdulhalim


“চোখের কোনে জমে থাকা এক বিন্দু জল হয়ে যেতে পারে মহাকালের আনন্দ অশ্রু” – লাইনটা পড়ে একদম অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে মনে!