Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month, 3 weeks ago

    মানুষ বেঁকে যায়
    মাহমুদ হায়াত

    মানুষ খুব সহজে বেঁকে যায় বলে’ সাত জনমেও মানুষ, মানুষ হয়ে ওঠে না।
    পর্বত কিংবা বৃক্ষরা কখনও বাঁকে না
    নদীরা যাত্রা পথে বাঁধা পেলে পথ বদলায় অভিমানে অন্য পথে।
    গাছেরা জানে না ভালো থাকার ফন্দি ফিকির,
    গাছেরা ভেঙে যায় কষ্ট বুকে চেপে।
    কেবল মানুষ ভাঙে না, স্বার্থের অমোঘ সুতোর টানে সে একশোবার বেঁকে যায়,
    একশোবার খোলস বদলায়।
    মানুষ বেঁকে গেলে তার কি বা থাকে বাঁকি ?
    পাহাড় নদী গাছেদের কোন বিদ্যাবাড়ি নেই,
    মানুষ তবে সেখানে কী শেখে ?

    3
    3 Comments
    • “একশোবার বেঁকে যায়, একশোবার খোলস বদলায়”—লাইনটা একদম বাস্তব

    • MAHMUD HAYAT, আপনার লেখা ‘মানুষ খুব সহজে বেঁকে যায় বলে সাত জনমেও মানুষ, মানুষ হয়ে ওঠে না’—এই গভীর উপলব্ধিটুকুর মধ্যে জীবনের এক বড় সত্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। পাহাড় আর মানুষের স্বভাবের এই তুলনাটি পাঠকদের চিন্তার খোরাক জোগাবে, তাই আপনার লেখনী নিয়মিত জারি থাকুক।

    • Mahmud Hayat, লেখাটা পড়ে অনেকক্ষণ চুপচাপ বসে ছিলাম। “মানুষ খুব সহজে বেঁকে যায় বলে সাত জনমেও মানুষ, মানুষ হয়ে ওঠে না”—এই লাইনটা একদম মনের ভেতর গিয়ে লেগেছে। মানুষের এই পরিবর্তনশীল রূপ নিয়ে আপনার চিন্তাটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।

Skip to toolbar