-
শব্দহীন কান্না
সিরাজুল মানিকশব্দহীন কান্না কেউ শুনতে পায়না
কাঁদতে কাঁদতে অদৃশ্য এক নদী ভরে যায়
অথচ আপাত দৃষ্টিতে তা শুধুই শুস্ক থেকে যায়
মানুষের মতো বেঁচে আছি
অথচ নিজেকে মানুষ ভাবতেও থেকে যায় সংশয়
আপন মানুষগুলো কেমন যেন বদলে গেছে
সময় আর জীবনের পট পরিবর্তনের সাথে সাথে
যেখানে যাই শুধু অবহেলা অনাদর
পরিচিত মানুষগুলোর কাছে আমি যেনো
অনাকাঙ্খিত কোন ব্যক্তি
আমার উপস্থিতি যেনো কেবলি বিরক্তি
কথা বলে অথচ প্রশান্তির বার্তা নেই
মাঝে মাঝে মনে হয়
আমি নিজেই নিজের সাথে কথা বলছি
হেরে গেছি নিজের কাছে
আমি কেমন যেনো
ফেকাশে এক মানুষ হয়ে বেঁচে আছি
আমার শাস প্রশ্বাস সবই চলছে
অথচ মনে হয় মৃতপ্রায়
আমি হাসি খেলি অথচ
সেই মহুর্তগুলো প্রাণ খুঁজে পায়না
সুন্দর মুহূর্তগুলো অন্ধকারেই থেকে যায়
আলো থেকে দুরে অনেক দুরে
শুধুই অন্ধকার, বিদঘুটে অন্ধকার
বুকের গহীনে চাপা আর্তনাদ
শব্দহীন কান্না।5 Comments
Friends
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
Jubayer ahmed
@jubayerahmed1
Tiplu Hasan Tamim
@hafez
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নাহীদ শাহ্
@mdnahidhasan
নাসির উদ্দিন
@nasiruddin-nu166gmail-com
Abdullah Al Noman
@abdullahalnoman1
Rumin
@rumin
আব্দুস সালাম
@mdabdussalam


আপনার এই লেখায় অদৃশ্য নদীর উপমা এবং নিজের ভেতরকার একাকীত্বের হাহাকার পাঠককে ভীষণভাবে স্পর্শ করে, তাই মনের এই গভীর অনুভূতির বহিঃপ্রকাশগুলো এভাবে লিখে যাওয়া অব্যাহত রাখলে খুব ভালো হয়।