Profile Photo

Syed Touhidul IslamOffline

  • syedtouhidulislam
  • Profile picture of Syed Touhidul Islam

    Syed Touhidul Islam

    1 hour, 41 minutes ago

    তখন হতে ৪০ বছর পরে
    – সৈয়দ তৌহিদুল ইসলাম

    আজ পথের বাঁকে দেখা, কতদিনের সে এক পলক,
    চকিতে চাহিয়া চোখে জ্বলিতে আশার আলোক।
    নগরীর-সুরে মেশা মায়াবী পথের ক্ষণ,
    বাঁধিয়াছে এক সাথে আজীবনে এই মন।
    জুড়ানো হৃদয়ে কেটে গেল চল্লিশটি বছর,
    নীরবতায় ঘেরা এক স্বাধীন-গম্ভীর বাসর।
    মুখে নাই কোনো কথা, তবু ছায়াসম অনুক্ষণ,
    নীরব ভাষায় চলে হৃদয়ের নিভৃত কথন।
    অভিমানী এই প্রেম, যেন এক মৌন পারাবার,
    শব্দহীন বন্ধনে কেটে গেল এ দীর্ঘ সংসার।
    কথা না বলিলেও তুমি মোর চির-প্রিয়তমা,
    নীরব এ দাম্পত্যে ভালোবাসা হোক অনুপমা।
    চল্লিশ বছরের এই মৌনব্রত ভাঙিবে কি আর?
    কথা ছাড়া রয়ে গেলে তুমি মোর জীবনের সার।

Skip to toolbar