-
🌹 প্রথম ভালোবাসার প্রথম দুঃখ 🌹
– সৈয়দ তৌহিদুল ইসলামপ্রথম প্রেমের প্রথম ব্যথা,
লুকিয়ে থাকে মনের কথা,
হাসির মাঝে অশ্রু ঝরে
নীরব রাত্রি জেগে মরে।
প্রথম দেখা স্বপ্ন হয়ে,
আজও আসে হৃদয় ছুঁয়ে,
সেই যে চোখে চোখ রাখা—
কেন হলো পথটা ফাঁকা?
তুমি ছিলে ফুলের মতো,
মনের আকাশ জুড়ে যত,
হঠাৎ কেন মেঘের দেশে
হারালে দূর পরবাসে?
প্রথম প্রেমের সেই গান,
আজও বাজে অবিরাম,
ভালোবাসা কোথায় হারালো
শুধুই স্মৃতির হৃদ-কমল।
প্রথম দুঃখ শেখায় আমায়,
সব পাওয়া জীবনে নাই,
কেউ চলে যায় দূর অজানায়—
ভালোবাসার প্রতীক্ষায়।
যদি আবার দেখা হয়,
চোখে যেন অশ্রু না রয়,
হেসে বলব—ভালো থেকো,
স্মৃতিগুলো সঙ্গে রেখো।
প্রথম প্রেমের প্রথম দুঃখ,
মধুর আবার বড়ই সূক্ষ্ম
জীবন জুড়ে যায় সে রয়ে-
নামের দেশে যায় সে বয়ে।🌹
Friends
TAPAN CHANDRA SHILL
@tapanchandrashill
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
খালেদা আক্তার
@khaledaakhter
Zinnat ara Begum
@zinnatarabegum
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula