Profile Photo

প্রান্ত কুমার (শুভ)Offline

  • prantaroy.shuvo
  • প্রেয়শী,
    সময় হয়েছে নিষ্ঠুর!
    কতকাল যেন লিখিনি কবিতা অন্তর্দগ্ধ মনে,
    কতকাল যেন তাকাইনি দূরে উদাস আকাশপানে।
    তবু স্তব্ধ ভীষণ নয়নে,
    কতকাল জানো ভেবেছি তোমায়
    নিদ্রালুপ্ত শয়নে?
    কল্পমায়ায় জড়ায়ে তোমায় আপন বক্ষমাঝে,
    তুলিলাম কত মিঠে ছলনার ঝড়!
    তোমার গোপন আবদার মিটাব বলে
    সে ঝড় তীব্র হলো আরো—
    আরো বাসনার তেজে।
    সে ঝড়ে উড়ে গেল আমাদের সব…
    উড়ে গেল অন্ধকারের সাজ,
    উড়ে গেল লজ্জারাঙা সুতোখানাও!
    রাখিতে পারিনি কিছু!
    আর তারপরে তোমার আত্মচিৎকার,
    তোমার ক্রন্দন আর বুকভাঙা ঘন নিশ্বাসে
    যেন আমার হৃদয়ে সুখের ছন্দ বাজিল!
    আমায় ক্ষমা করো হে প্রিয়, কেবলই ক্ষমা!
    তোমার অঙ্গদগ্ধ যাতনায় আমার
    জানি না কেন এত সুখ লাগে!
    ——-শ্রাবণ শুভ——-

Skip to toolbar