-
মান কমান
– সৈয়দ তৌহিদুল ইসলামকণ্ঠস্বর উঁচু করে, বজ্রনিনাদে,
গাধার মতো—সারমেয়-শূকরের মান বাড়াও!
নাকি তোমার মান কমাও?
দাঁড়াও! তুমি কি জানো—
কত ফুল ঝরে যায়,
কত পাখি উড়ে যায়,
কত আশা, কত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়—
যা আর কোনোদিন ফিরে আসে না,ফুল তো ফোটে মৃদু বরিষণে,
শিশির নামে নীরবতা দরশনে,
পাখি গায় বসন্তের আবরণে,
সুর ছড়িয়ে দেয় আকাশের নিভৃত প্রহরে।আশা-স্বপ্ন মধুর হয়
নিশ্চিন্ত আধোঘুমের কোমল ঘোরে—
যেখানে নেই কোনো বজ্রনাদ,
নেই অহংকারের উচ্চকণ্ঠ হুঙ্কার;আছে শুধু নীরবতার ভাষা,
আর হৃদয় গভীরের আশা
একটি নির্মল ভোরের অপেক্ষা।
তাই কণ্ঠ যত উঁচু করো,
মান তত বাড়ে না—
কখনো কখনো শব্দের ভারেই
মানুষ নিজের মর্যাদা হারায়।মনে রেখো মধু—
ফুল ফোটাতে শুধৃ ঝড় লাগে না,
গাইতে পাখির হুঙ্কার লাগে না;
আর সত্যিকারের বড় হতে
অন্যের সংসার ভেঙ্গো না।রাত ৮:০০ ২০.০৯.২০২৬ খ্রি:
মসজিদ বাড়ি সড়ক, নিলটুলি, ফরিদপুর।5 Comments -
অসাধারণ ভাবে সাধারণ, বিশেষ ও সর্বোত্তম ব্যক্তিত্ব অন্বেষণ
সৈয়দ হৌহিদুল ইসলাম

সৈয়দ তৌহিদুল ইসলাম
কৃষি ও প্রযুক্তিবিদ
অসাধারণ ভাবে সাধারণ, বিশেষ ও সর্বোত্তম ব্যক্তিত্ব অন্বেষণ
Friends
Muslims union TV
@muslimsuniontv
নৈশান
@noishan
Rofik Khan
@rofikkhan
মেহেদী মারুফ
@maruf1
Nurun Nahar
@nurunnahar
usiiin 2002
@usiiin2002
Himel Ahmed
@himelahmed
Sk Sagor
@sksagor
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh


সৈয়দ তৌহিদুল ইসলাম, আপনার লেখায় ‘ফুল তো ফোটে মৃদু বরিষণে’—এই অংশটি মনের ভেতরে এক দারুণ প্রশান্তির রেশ ছড়িয়ে দেয়। আপনি যদি শব্দের বাহুল্য আরও কিছুটা কমিয়ে অনুভূতির গভীরতাকে আরও বেশি প্রাধান্য দেন, তবে লেখাটি পাঠকের হৃদয়ে আরও বেশি জায়গা করে নেবে।