-
নিরাপদে মরন
– সৈয়দ তৌহিদুল ইসলামডিজিটাল! এই যুগে, হাতে হাতে ফোন,
একটি ভুল মুহূর্তে বদলায় জীবন।
কথা হয় অনলাইন, থাকে তারই ছাপ,
মুছে ফেললেও যায় না তার চাপ।স্বামীদের ভুল পথে হয় সবে আসামী,
সংসার বনে যায় কলুর ঘানি।
আইন-আদালত, ঘুম হারা রাত,
হাসির ঘর বিষাদে হয় কুপোকাত।সন্তান সন্ততির চোখে জমে জল,
মায়েরা হয় শুধু গরীব মারার কল।
স্কুলে যায় শিশু মাথা নিচু করে,
বন্ধুর কথা কাঁটা বিঁধে অন্তরে।পিতা-মাতার ভুল দায় শিশুর নয় মোটে,
তবু তারই শৈশব কাঁটে অকারণের ক্ষতে।
পড়াশোনায় পড়ে ছেদ স্বপ্ন হয় যে ক্ষীণ,
অভিমানে শিশুমন হয় অতি হীন।কেউ যদি বলে, “সরি”—সত্য যদি মানে,
ভালো পথে ফিরে সে দুয়ার খোলে প্রাণে।
মিথ্যায় ঢাকা পাপ, বাড়ে শুধু জট,
সত্য, ন্যায় আর শুদ্ধিতে খুলে মুক্তির পথ।আইন আর ন্যায় মানো, রাখো বিবেক জাগা,
সকলই রেকর্ড আছে—ভেবো অভাগা।
কারও ছবি, তথ্য, অনুমতি ছাড়াই,
আগুন হয়ে তা অনেক দূর ছড়ায়।সন্তানে বাবা-মা আচারে মধুর ভাষা,
ভুলের মাঝে শেখে তারা সত্য ভালোবাসা।
যদি পড়ে বিপদে, সবাই মিলেমিশে,
মোকাবেলা করে, ঠিক অনায়াশে।মনে রেখো ছোট প্রাণ—ভুল হয় মানুষে,
ভুলকে শুধরে নেওয়া থাকে সদা হুশে।
আইন মানি, সত্য বলি, অন্যায় খানখান—
নিরাপদ জীবন-মরন এই হোক শ্লোগান।সকাল ১১:২৫ ; ২৭/০৮/২০২৬ খ্রি:
নিলটুলি, ফরিদপুর।6 Comments
অসাধারণ ভাবে সাধারণ, বিশেষ ও সর্বোত্তম ব্যক্তিত্ব অন্বেষণ
সৈয়দ হৌহিদুল ইসলাম

সৈয়দ তৌহিদুল ইসলাম
কৃষি ও প্রযুক্তিবিদ
অসাধারণ ভাবে সাধারণ, বিশেষ ও সর্বোত্তম ব্যক্তিত্ব অন্বেষণ
Friends
Muslims union TV
@muslimsuniontv
নৈশান
@noishan
Rofik Khan
@rofikkhan
মেহেদী মারুফ
@maruf1
Nurun Nahar
@nurunnahar
usiiin 2002
@usiiin2002
Himel Ahmed
@himelahmed
Sk Sagor
@sksagor
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh


বর্তমান সময়ের ডিজিটাল সংকটের বাস্তব চিত্রটি আপনি অত্যন্ত সংবেদনশীল ভাষায় ফুটিয়ে তুলেছেন, যা প্রতিটি পাঠকের হৃদয়ে গভীর উপলব্ধির ছাপ ফেলে। এমন সুন্দর রচনার পর আমাদের গ্রুপের অন্যান্য বন্ধুদের লেখাতেও আপনার মূল্যবান মতামত ও ভালোবাসা জানিয়ে পুরো পরিবেশটাকে প্রাণবন্ত রাখতে পারেন।