Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month, 3 weeks ago

    শিশিরের ওপারে
    মাহমুদ হায়াত

    তোমাকে দেখার ইচ্ছে শেষ হয় না কোনো জন্মে,
    পথের ভেতর আরেক পথ, ফেরার রাস্তা নেই।
    নরম পাতায় রেখে আসি শরীরের অদৃশ্য গন্ধ,
    হাওয়ার ভাসে মল্লার সুর, শুধু তুমি নেই।
    চুড়ির শব্দে কান পাতি শিশির ঝরে নিঃশব্দে,
    কুয়াশার আয়নায় দেখি শুধু আমার অনুপস্থিতি।
    রোদ আয়ু রেখে পালায়, নদী ভাঙে দু-তীরের গল্প,
    ক্লান্তির হাড়ে কে যেন লিখে যায় তোমার নাম।
    দুয়ারে এসে দেখি আমি নেই,
    শুধু আমার ছায়াটি আছে।

    1
    3 Comments
    • MAHMUD HAYAT, আপনার লেখা এই পঙক্তিগুলো পাঠককে এক গভীর ঘোরের মধ্যে নিয়ে যায়, বিশেষ করে ‘কুয়াশার আয়নায় দেখি শুধু আমার অনুপস্থিতি’ লাইনটি ভীষণ মায়াবী ও হৃদস্পর্শী। আবেগের বশবর্তী হয়ে নিজের সত্তাকে এভাবে ছড়িয়ে দেওয়ার ভঙ্গিটি বেশ দারুণ, হয়তো শব্দের কারুকাজে সামান্য বিরতি যুক্ত করলে দৃশ্যকল্পগুলো আরও স্পষ্ট হয়ে উঠত। এমন বিষাদমাখা সুন্দর কাজগুলো আপনি নিয়মিত করে যান, আপনার লেখায় আরও নতুন নতুন রঙের ছোঁয়া দেখার অপেক্ষায় রইলাম।

    • শিশিরের ওপারে তুমি নেই, তবু অনুপস্থিতির আয়নায় তোমার নামই নীরবে জেগে থাকে…🖤

    • Mahmud Hayat, ‘ক্লান্তির হাড়ে কে যেন লিখে যায় তোমার নাম’—এই লাইনটা জাস্ট হৃদয় ছুঁয়ে গেল, ভীষণ সুন্দর লিখেছেন আপনি।

Skip to toolbar