-
মহাসমুদ্রেও ডোবে না ভালোবাসা
– সৈয়দ তৌহিদুল ইসলামনা দেখেও মানুষ মানুষকে ভালোবাসে মনে,
চোখের আড়াল হলেও থাকে হৃদয়াসনে;
দূরত্ব যত বাড়ে, তত মায়া জাগে প্রাণে,
নীরব প্রেমের দীপ জ্বলে অন্তরেরই টানে।সৃষ্টি ভালোবাসে স্রষ্টাকে—দেখে তাঁকে নয়,
অদৃশ্য প্রেমে জাগে প্রাণ, নীরব প্রার্থনাময়;
যারে শতবার দেখেও চোখের তৃষ্ণা মেটে না,
দূরে থাকলে তারই স্মৃতি হৃদয় থেকে যায় না।হৃদয়ের মণিকোঠায় যার হয়েছে ঠাঁই,
মহাসাগর ডুবিয়ে তাকে নিঃশেষ করে নাই;
এক ফোঁটা তেল যেমন সাগরে ডোবে না,
সহস্র ঢেউ এলেও তার দীপশিখা নেভে না।ভালো মানুষের মৃত্যু হয়—ভালোবাসা মরে না,
দেহ মাটিতে মেশে, স্মৃতির প্রদীপ ঝরে না।
আমলনামার পাতায় পাতায় লেখা যে অমর কথা—
প্রেম, সম্মান, সহানুভূতি—সেই তো জীবন গাঁথা।সন্ধ্যা ৭:২৫ তারিখ: ২১.০৯.২০২৬ খ্রি:
স্থান: মসজিদবাড়ি সড়ক, নিলটুলি, ফরিদপুর।5 Comments
অসাধারণ ভাবে সাধারণ, বিশেষ ও সর্বোত্তম ব্যক্তিত্ব অন্বেষণ
সৈয়দ হৌহিদুল ইসলাম

সৈয়দ তৌহিদুল ইসলাম
কৃষি ও প্রযুক্তিবিদ
অসাধারণ ভাবে সাধারণ, বিশেষ ও সর্বোত্তম ব্যক্তিত্ব অন্বেষণ
Friends
Muslims union TV
@muslimsuniontv
নৈশান
@noishan
Rofik Khan
@rofikkhan
মেহেদী মারুফ
@maruf1
Nurun Nahar
@nurunnahar
usiiin 2002
@usiiin2002
Himel Ahmed
@himelahmed
Sk Sagor
@sksagor
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh



মহাসমুদ্রের ঢেউও যে ভালোবাসার দীপ নেভাতে পারে না, এই কবিতা তারই অমর প্রমাণ…🖤