Profile Photo

MD.Mazharul Islam RiponOffline

  • md.mazharulislamripon
  • Profile picture of MD.Mazharul Islam Ripon

    MD.Mazharul Islam Ripon

    • 1 month, 2 weeks ago

    হাটি হাটি পা পা করে স্কুল জীবনের শুরু। আস্তে আস্তে স্কুলের বন্ধুদের সাথে পরিচয় হয়। প্রাইমারি স্কুলের বন্ধুদের সাথে মজা,গল্প করতে করতে বাসা ফেরা।বন্ধুদের সাথে ক্রিকেট, ফুটবল খেলা সবই ভালো চলছিল। পড়াশোনার সুবাধে বিভিন্ন স্কুলের বিভিন্ন বন্ধুদের সাথে খাপ খাইয়ে নিতে অনেক সময় লেগেছিল। ধীরে ধীরে জেএসসি পরীক্ষা শেষ হয়ে গেল।তারপর নতুন স্কুলে নতুন বন্ধুদের সাথে ভাব জমাতে,খাপ খাইয়ে নিতে ভালোই সময় লেগেছিল। এরপর বন্ধুদের সাথে ভাব জমে, খুব আনন্দেই কাটছিল দিনগুলো। হঠাৎ স্কুলের শেষ ক্লাসের দিন মনে হলো যে পরীক্ষার পর আর সেই বন্ধুদের সাথে আর দেখা হবে না। দরজায় কড়া নাড়ছে এসএসসি পরীক্ষা।স্কুল থেকে বিদায় অনুষ্ঠানের তারিখ জানিয়ে দেয়। তারপর গত ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়।আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছি। পরীক্ষার শেষ দিনে বন্ধুদের সাথে কিছু জায়গা ঘুরতে যাই। বন্ধুদের সাথে কিছু স্মৃতি রয়েছে।ভেবেছিলাম পরীক্ষার পর দুই মাস ছুটিতে ঘুরতে যাব,মজা করব কিন্তু গত কালকের পর থেকে কোথাও যেতে ইচ্ছে করছে না। সবসময় সেই পুরনো স্মৃতিগুলো, বন্ধুদের সাথে কাটানো সেরা মুহুর্তগুলো আজও মনে আঘাত করে। অবশ্য জীবন তার নিজস্ব প্রক্রিয়ায় চলমান। তাই আমার বিশ্বাস স্কুলের সব বন্ধুরাই একদিন প্রতিষ্ঠিত হব।তখন আবার বিভিন্ন জায়গায় দেখা হবে তখন হাসি, ঠাট্টায়, তামাশায় সেই পুরনো দিনগুলোর কথা মনে পরবে। ভালো থাকুক আমার স্কুল জীবনের সকল বন্ধুরা এটাই কামনা।
    লেখাঃ স্কুল- জীবন। ( ২০২০).
    কলমেঃ মোঃ মাজহারুল ইসলাম রিপন।

    2
    6 Comments
    • স্কুল জীবনের এই দিনগুলোর স্মৃতি আসলেই অনেক আবেগ আর নস্টালজিয়া নিয়ে আসে। আপনার লেখাটা পড়ে পুরনো সেই হারানো বন্ধুদের কথা খুব মনে পড়ে গেল।

    • আপনার লেখাটি পড়ে স্কুলের ফেলে আসা দিনগুলোর সাথে জড়িয়ে থাকা মধুর স্মৃতিগুলো খুব জীবন্ত হয়ে চোখের সামনে ভেসে উঠল। সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে এভাবেই লিখে যান, কারণ আপনার এই অকৃত্রিম অনুভূতিগুলো অনেকের মনের দরজায় কড়া নাড়বে।

    • স্কুলের দিন ফুরোলেও বন্ধুত্বের স্মৃতিগুলো হৃদয়ে চিরসবুজ থাকে…🖤💚

Skip to toolbar