-
“তুমি এবং মানুষ কাব্য ”
—————————–
তুমি উষ্ণ জ্বলের সুহাস নদী।
ঢেউয়েতে মাতাল সুখ,
তুমি ঝাপসা আকাশ, মেঘলা মিছিলে।
বিজলি ছড়ানো মুখ,
তুমি লালনের গান, খাঁচার পাখিটা।
তাঁর খোঁজে উন্মুখ,
তুমি প্রেম -দ্বীপ বুকে জ্বেলে ছিলে বলে
জ্যোৎস্নারা আজও হিংসুক,
তুমি হিমালয় ছাদে, উড়ালো সূর্য
সাহস সমুদ্র সিন্ধুক,
তুমি নোয়াওনি মাথা বৃক্ষ -সবুজ
যতই ঝড় আসুক,
তুমি দূর হাঁটা পথ, হেঁটে ভেবেছো।
এই পথ একটু থামুক,
তুমি দেখেছ তখন, জিতেছে মানুষ।
জিতে যায় হৃদয় শালুক,
তুমি তাই লিখে গেছ,সুন্দর আহা
জীবনের যত ভুল -চুক।4 Comments
Friends
Kazi Adam
@kaziadam
হাফিজ হিরা
@hafizhera
Tahmina Ferduchi
@tahminaferduchi
Soleman Kader
@solemankader
Rupantor Roy
@rupantorroy
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon


Ms Shanta, আপনার এই নিবেদনটিতে হৃদয়ের গভীর অনুভূতিগুলো যেভাবে শব্দের গাঁথুনিতে ফুটে উঠেছে তা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি পঙ্ক্তিতে যেভাবে সাহসের জয়গান গাইলেন, তা পাঠককে নতুন করে জীবনের মানে খুঁজতে প্রেরণা জোগাবে; আপনি এভাবেই অবিরাম লিখে যান।