Profile Photo

Zakia Noor MatinOffline

  • zakia6099
  • Profile picture of Zakia Noor Matin

    Zakia Noor Matin

    4 years, 9 months ago

    বিনোদিনী

    তুমি শিল্পী, তুমিই গুনী,
    তুমি নটী বিনোদিনী।
    মঞ্চ বাঁচাতে, মঞ্চ সাজাতে
    হলো তোমার বেচাকিনি।
    তবু হলো না নাম
    এই মঞ্চের “মঞ্চ বিনোদিনী”।
    তুমি মানুষ হাসাও, কাঁদাও
    প্রাণে ভক্তির রস জাগাও।
    তোমার ত্যাগে হয়না
    কেউ তোমার কাছে ঋনী।
    ওহে নটী বিনোদিনী,
    তুমি শিল্পী, তুমিই গুণী।
    তোমার মাঝেই শিবের রূপ
    তোমার মাঝেই বিষ্ণু।
    কখনও তুমি দময়ন্তী
    কখনও তুমি কৃষ্ণ।
    পরমহংস অশ্রু ঝরান
    চৈতণ্যলীলায় মজে।
    আশীর্বাদের বর্ষণ হয়
    তোমার ললাট মাঝে।
    তবুও সমাজ যুগে যুগে
    করে তোমাকে প্রত্যাখ্যান।
    দিতে পারে শুধু হাততালি
    তারা,দিতে পারেনা সম্মান।

    জাকিয়া নূর মিতু

    6
    2 Comments
Skip to toolbar