Profile Photo

__ariyan__Offline

  • Ariyan
  • Profile picture of __ariyan__

    __ariyan__

    4 years, 10 months ago

    ফখরুল সাহেব আজ সন্ধ্যে ৬ টা ২০ নাগাদ ইন্তিকাল করেছেন । ময়মন্সিংহ মেডিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগত হলেন । মানুষ হিসেবে তিনি যে খারাপ ছিলেন সেটা তার শত্রুও বলতে পারবেন না। বলবেনই বা কি করে তার মতো শান্ত-শিষ্ট মানুষটাকে শত্রু ভাববে এমন কঠোর মানুষ মনে হয় না খুঁজে পাওয়া সম্ভব। খবর টা শুনে তাই কষ্ট পাওয়াই স্বাভাবিক । বাদ এশা জানাযা , একটু তাড়াতাড়িই গেলাম। আগে কলেজের মসজিদেই জানাযা হতো এখন কলেজের মাঠ বড় করায় এই মাঠেই জানাযার নামাজ অনুষ্ঠিত হয় । কলেজের প্রবেশদ্বারে বড় করে একটা ব্যানার টাঙানো হয়েছে । এক পাশে ফখরুল সাহেবের মিষ্টি হাসির একটা ছবি। ছবিটা আবার সাদা-কালো । কি জানি রঙিন হলে কি দোষটা হতো ! ইদানিং যেকোনো শোক সংবাদের পোস্টারে এই ধরনের ছবিই ব্যাবহার করতে দেখি। তা যাই হক ছবিতে যে ফখরুল সাহেবকে সুন্দর লাগছে এটাই যথেষ্ট। ছবির একপাশে বড় বড় করে অনেক কিছুই লেখা । কিন্তু আমার চোখ প্রথমেই পড়লো ” অধ্যাপক ফখরুল ইসলাম স্যার এর অকাল মৃত্যুতে আমরা শোকাহত ” লাইনটিতে । বেশ কয়েকবার লেখাটা পড়ে এই শোকের মধ্যেও হাসতে ইচ্ছে হচ্ছিলো । লোকজনের কড়া দৃষ্টির ভয়ে কোনো রকমে আটকে রাখলাম ।শেষ দেখার সময় লাশের পাশে দাড়িয়ে বারবার ইচ্ছে করছিলো কানের কাছে ফিশফিশিয়ে জিজ্ঞেস করি “আর ক’দিন বাঁচলে আপনি সকাল -এ মরতে পারতেন ফখরুল শাহেব ?”

    23
    18 Comments
Skip to toolbar