-
আমি ঢোল পিটিয়ে বলি না- সৎ
বলি না মহৎ, দেখাই না ইবাদত,
করি না অহংকার।
আমি তোমাদের কথা বলি,
দুর্গম রাহে চলি,
বাধাবিপত্তি এলে করি তারে চুরমার।শহীদি কামনা মোর, সবুজ পাখি হবো!
নির্জনে বসে ভাবি; কতো কথা উম্মাহর।
এ পথে ভয় নেই, কভু কোনো ক্ষয় নেই
এটা রবের পথ; সাহাবী ও রাসুলুল্লাহর।• সবুজ পাখি | ফেরদাউস সরকার
6 Comments-
ফেরদাউস সরকার (বিন নূরী), আপনার এই লেখার প্রতিটি চরণে এক গভীর আত্মনিবেদন ফুটে উঠেছে যা হৃদয়কে স্পর্শ করে। বিশেষ করে ‘আমি তোমাদের কথা বলি, দুর্গম রাহে চলি’ লাইনটি ভীষণ শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ক। আপনি চাইলে ছন্দ আর শব্দচয়নে আরও একটু সময় দিয়ে এর সুরকে আরও সুদূরপ্রসারী করতে পারেন, তবে বর্তমান রূপটিও বেশ দারুণ হয়েছে।

ফেরদাউস সরকার
আলেম, শিক্ষক, সাহিত্যিক
ফেব্রুয়ারির এক কনকনে শীতের দিনে তার আগমন ঘটে। সময়ের প্রবাহে তিনি হয়ে ওঠেন একজন আলেম, শিক্ষক ও সাহিত্যিক। তার জ্ঞানের পরিধি বিস্তৃতি পায় লেখালেখি ও সাংবাদিকতার জগতে। হৃদয়ে ধারণ করেন মহান দ্বীনের শিক্ষা। সুরমা তীরের গোলাপগঞ্জে দাঁড়িয়ে আছে আল জামিয়াতুল ইসলামিয়াহ দারুল উলূম। ২০২৩ সালের মাঝামাঝি সময়ের কথা। ঐতিহ্যবাহী এই দ্বীনি আঙিনায় তিনি পদার্পণ করেন শিক্ষক হিসেবে।
শ্রেণিকক্ষে তার কণ্ঠ ভেসে আসে এক গম্ভীর সুরে। ছাত্রদের চোখের সামনে উন্মোচিত হয় ইলমের এক সুবিশাল জগৎ। শিক্ষকতার পাশাপাশি তার কলম চলে অবিরাম। পৃষ্ঠা জুড়ে আঁকা হতে থাকে শব্দ আর ভাবের চিত্রাবলি। কখনো সাময়িকীর পাতায় ফুটে ওঠে গভীর চিন্তা। কখনো বা ছন্দের দোলায় সৃষ্টি হয় ভাবগম্ভীর কবিতা।
ইসলামী আইনশাস্ত্রের জটিল অলিগলিতে তার সচল পদচারণা। গবেষণা করেন ঐতিহ্যবাহী ফতোয়া আর আরবী ভাষার সূক্ষ্ম অলঙ্কার নিয়ে। শব্দের পর শব্দ সাজিয়ে তিনি রচনা করেন চিন্তার এক নতুন জগত। প্রতিটি লেখায় প্রকাশ পায় সত্যানুসন্ধানী এক মন। তরুণ এই গবেষকের পথচলা প্রতিদিন আরও সমৃদ্ধ হয়ে ওঠে।



ঢোল পিটিয়ে নয়, নীরব কর্মেই লুকিয়ে থাকে প্রকৃত পথের সন্ধান…..🤍🖤