Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month, 3 weeks ago

    কাকে যেন ডাকে
    মাহমুদ হায়াত
    পুরোনো পাতায় আজও দুটো নাম
    পাশাপাশি হেঁটে যায়,
    শুকনো বকুলে তার গন্ধ, কোথা থেকে ভেসে আসে।
    সন্ধ্যা নামলে কাঁচের ওপারে কে যেন দাঁড়ায়,
    চেনা দুই চোখ কুয়াশার ভেতর হঠাৎ নড়ে ওঠে।
    সেই মাঠ পেরিয়ে হলুদ বাতাস ফিরে আসে,
    দূর বাঁশিতে ভাঙা সুর, উঠোন জুড়ে জোছনা।
    ছায়াটা কার, দরজা খোলা, ভেতরে কেউ নেই,
    তবু নিঃশব্দ ঘরটা আজও কাকে যেন ডাকে।

    2
    3 Comments
    • শুকনো বকুলের গন্ধটা যেন সত্যিই নাকে এসে লাগলো।

    • আপনার লেখাটির প্রতিটি ছত্রে স্মৃতির যে স্নিগ্ধ আবেশ এবং নিঃসঙ্গতার মায়াবী রূপ ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়, তাই আপনার এই সুন্দর চর্চা অব্যাহত থাকুক।

    • আপনার লেখাটা পড়ে এক অদ্ভুত নস্টালজিয়া কাজ করছে, কিন্তু শেষ পর্যন্ত সেই অদেখা মানুষটা আসলে কার জন্য অপেক্ষা করছে বলে আপনার মনে হয়?

Skip to toolbar