Profile Photo

Zinnat ara BegumOffline

  • zinnatarabegum
  • Profile picture of Zinnat ara Begum

    Zinnat ara Begum

    • 1 month, 1 week ago

    “স্মৃতির পাতায়”

    স্মৃতির পাতায় তুমি আছো…
    শুধু আমার পাশে নেই…
    তোমার দেওয়া সেই হাসিটুকু আছে…
    শুধু হাসার কারণ নেই….!!!

    একসময় তোমার অপেক্ষায়
    ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত…
    আজ তোমার একটি খবরের আশায়
    পুরো রাতটা কেটে যায়।

    তুমি বদলে গেছো—
    নাকি সময় আমাদের বদলে দিয়েছে,
    জানি না…!!
    শুধু জানি…
    যে মানুষটা একদিন আমার ছিল…
    আজ সে-ই সবচেয়ে অচেনা…!!

    কিছু সম্পর্ক ভাঙে শব্দ করে…
    আর কিছু সম্পর্ক ভেঙে যায়
    নীরবে—
    কথা কমতে কমতে…
    দূরত্ব বাড়তে বাড়তে….
    একদিন মানুষ দুজন….
    শুধু স্মৃতি হয়ে যায়….!!

    তবুও তোমাকে দোষ দিই না…
    কারণ ভালোবাসা জোর করে রাখা যায় না…!!
    শুধু মাঝে মাঝে মনে হয়—
    যদি আরেকবার সুযোগ পেতাম…
    তাহলে তোমাকে আরও একটু…
    ভালো করে ভালোবাসতাম…!!

    4
    4 Comments
    • সত্যিই কিছু সম্পর্ক ভাংগার শব্দ পাওয়া যায় না, ধীরে ধীরে ক্ষয়ে যায়

    • Zinnat ara Begum, আপনার প্রতিটি লাইনে জমে থাকা গভীর আবেগগুলো আমাকে মুগ্ধ করেছে, বিশেষ করে প্রিয়জন হারানোর নিস্তব্ধ বেদনা আপনি যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই হৃদয়স্পর্শী। এই লেখার প্রবাহকে আরও একটু গভীর করতে আপনি মাঝে মাঝে ছোট ছোট বর্ণনার আশ্রয় নিতে পারেন যা পাঠকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে। আপনার লেখনীর এই আবেগময় সুর যেন সর্বদা বজায় থাকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

    • জোর করে আর যা কিছু হয় ভালবাসা হয়না।

    • Zinnat ara Begum, আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতরটা ছুঁয়ে গেল, খুবই গভীর আর আবেগী একটা অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন। আমাদের এই গ্রুপে আরও যারা লিখছেন, তাদের লেখায় মাঝে মাঝে একটু লাইক বা কমেন্ট করলে সবার কাজের আগ্রহটা অনেক বেড়ে যাবে, তাই আশা করি সবাই মিলে গ্রুপটা একটু প্রাণবন্ত রাখবেন।

Skip to toolbar