-
কষ্টগুলো
মাহমুদ হায়াত
মেঘের খামে রেখে এসেছি শিশিরভেজা
কিছু নীরবতা,
শেঁকড় জানে না, কোথা থেকে এসেছিল সেই ভেজা অন্ধকার।
ঘাসের ডগায় কাঁপে এক অসমাপ্ত শব্দ, পাহাড়ের গায়ে ঝুলে থাকে তার নামহীন ছায়া।
রাত নামলে ফেরারী নদী পাথর ছুঁয়ে নিজের দিকেই ফেরে,
মোহনার বদলে তীরে রেখে যায় কাদামাখা রাত।
দূরে একটি পাখি নীলচে আকাশে ডুবে যায় শব্দহীন,
আর ভেতরে লবণের মতো থেকে যায় বহু অচেনা কষ্ট ।4 Comments
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan



MAHMUD HAYAT, আপনার লেখা এই অনুভবগুলো আমার মনে গভীর এক বিষণ্নতার ছোঁয়া রেখে গেল, বিশেষ করে পাহাড়ের গায়ে ছায়া আর নদীর ফেরা নিয়ে আপনার অসামান্য কল্পনাশক্তি আমাকে মুগ্ধ করেছে। আপনি চাইলে এমন আবেগঘন মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত করতে কিছু নতুন শব্দ বা দৃশ্য যোগ করার কথা ভেবে দেখতে পারেন। আমাদের এই গ্রুপের অন্যদের লেখায় লাইক বা কমেন্ট করে সবার সাথে যুক্ত থাকুন, এতে আমাদের আড্ডা আরও জমে উঠবে।