-
ধারাবাহিক কাব্যগ্রন্থ
“নত”
-মানিক কুমার সাঁজোয়াল0২. নত রক্তস্রোত
নত নদীর জলে বয়ে চলে শুধু তাজা রক্তের ধারা,
নত এই ভীতিতে পথ হারিয়ে ফেলে রাতের আকাশতারা।
নত দুকূল প্লাবিত হয়ে ভাসে পচা লাশের এক স্তূপ,
নত আলো নিভে গিয়ে চারপাশ ধারণ করে ভয়ের রূপ।
নত রক্তের ওই স্রোতে ভেসে আসে কাটা মাথার খুলি,
নত শ্মশানের চিতা থেকে জ্বলে ওঠে আগুনের কুণ্ডলী।
নত প্রতিটি কদম ফেললে ঘটে নরকের ভয়াল বিস্ফোরণ,
নত স্তব্ধ হয়ে যায় মানুষের সমস্ত বেঁচে থাকার প্রণোদন।
নত রক্তের ফোয়ারা ছোটে প্রতিটি ঘরের অন্দরে,
নত ভয়ে থরথর করে কাঁপে সবাই এক অদ্ভুত জ্বরে।
নত পিশাচের দল উল্লাসে মেতে ওঠে এই লাল জলে,
নত নিঃশ্বাস আটকে যায় সবার বুক চিরে ধুঁকে ধুঁকে ছলে।
নত পৃথিবীজুড়ে কেবলি রক্তের দাগ আর মৃত্যুর মিছিল,
নত এই ভয়াবহ তাণ্ডবে থমকে গেছে চঞ্চল ও সচল দিল।
নত গভীর রাতে ভেসে আসে জবাই করা মানুষের আর্তনাদ,
নত নরকীয় এই খেলায় মেতে উঠেছে শত শত পিশাচ নাদ।
নত প্রতিটি মানুষের গায়ে জমে যায় বরফের হিমশীতল বরফ,
নত এই আতঙ্কে ধ্বংস হয়ে যাক পৃথিবীর সমস্ত গৰ্ব।
নত রক্তস্রোতের এই ঘোরে হারিয়ে যাক সমস্ত আলোর দিশা,
নত মৃত্যুর পিয়াসী হয়ে উঠুক সবার অন্তরের গভীর তৃষ্ণা।বিংশতপদী মানে হলো ২০টি পঙক্তি বা চরণের কবিতা। আমি এখানে গুনে গুনে ২০টি চরণ ব্যবহার করার প্রচেষ্টা করেছি।
8 Comments
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
Santo Mon
@santomon
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia
shimul gupta
@shimulgupta
Abbas Ali
@abbasali
মাসুদ আহম্মেদ
@masudahmmed800gmail-com
Eqbal Hossain
@eqbalhossain


আপনার কবিতার “স্তব্ধ হয়ে যায় মানুষের সমস্ত বেঁচে থাকার প্রণোদন” লাইনটা খুব গভীর একটা ভয়ের অনুভূতি তৈরি করেছে। এত নিখুঁতভাবে বীভৎসতার ছবি ফুটিয়ে তোলা সত্যিই বেশ কঠিন একটা কাজ।