-
আবার যদি দেখা হয়
………………………………আবার যদি দেখা হয়
কোটি মানুষের ভিড়ে যদি মুখোমুখি দাঁড়িয়ে পড়ি
তখনও কি পাশ কেটে চলে যাবে
সৌরভ ছড়ানো যুবকের হাতে বন্দি তোমার হাত
পিছন ফিরেও কি দেখবে না একবার
দেখবে না- কোনো এক বুভুক্ষু ঠায় দাঁড়িয়ে আছে
হয়তো ফার্মগেট ব্রিজে, টিএসসিতে, ল্যাবরেটরির ক্লাসের কোণে
অথবা নিউ মার্কেটের গেটে, ইডেনের জড়ো ইটকে ছুঁয়ে!
যদি চোখে পড়ে চোখ
হবে কি কবিতা গাঁথা, কোনো পুরানো উপাখ্যান
জীবন পেয়ে গেয়ে উঠবে জীবনের জয়গান
নাকি যে জীবন গেছে সে ফেরে না
তাই ভেবে উল্টো স্রোতে ভাসিয়ে দেবে নাও!
…………………………………………….
ঢাকা
২৪.০৯.২৬5 Comments
Friends
MI Shaikh
@mishaikh
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Alvee Mallik
@alveemallik
মুহাম্মদ রফিক ইসলাম
@96d08550a60c8a43763fedc16dc97f46
Noyontara
@bablee
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
খাঁন মোঃ সুমন
@60faca207f945a8a409dbe1b2e47beb7
মুহিববুল্লাহ আল মামুন
@muhib
Rabi Bhowmik
@rabibhowmik


“কোটি মানুষের ভিড়ে যদি মুখোমুখি দাঁড়িয়ে পড়ি” এই পঙক্তিটির আকুতি আর দীর্ঘশ্বাসের অনুভূতিগুলো আমার হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে গেছে। আপনি যদি ইচ্ছে করেন তবে পরের বার কোনো এক নিস্তব্ধ দুপুরে সেই বিরহের মুহূর্তকে আরও কিছুটা শব্দের তুলিতে ফুটিয়ে তোলার চেষ্টা করতে পারেন। আপনার লেখনীর গভীরতা মুগ্ধ হওয়ার মতো, তাই আমাদের জন্য এমন চমৎকার সব অনুভূতি নিয়মিত লিখে যান।