Profile Photo

রহমান শিবলুOffline

  • কবি রহমান শিবলুর
    শূণ্য প্রলাপ কবিতাগুচ্ছ

    শূন্য প্রলাপ-১
    রের্কড ভেঙে
    তাপমাত্রার মতো ভালোবাসাও উঠে যাচ্ছে তুঙ্গে
    ভয় হয়, গরমে হয় যদি রণে ভঙ্গে
    সাইবেরিয়া গলে গেলে
    কোথায় যে দাঁড়াবো …
    তাই রেকর্ড ভেঙো না … আর
    তুমি থাকবে সবসময় … আমার।
    ২৮/০৪/২৩

    শূন্য প্রলাপ-২
    বর্ষণমূখর সন্ধ্যায় … ট্রেনের কামরায়
    নীরবতা চোখের তারায়
    কে যেন, কিছু বলে যায়।
    মাঠ,ঘাট পেরিয়ে
    বৃষ্টির রিমঝিম বাজিয়ে
    ছুটে যাই, ছুটে যায়।
    আলো ছড়ানো
    বৃষ্টিতে ভেজানো
    বিদ্যুৎ চমকানো …
    জ্বলজ্বলে জলছবি ক্যামেরায়
    সন্ধ্যায় … ট্রেনের কামরায়।
    ৩০/০৪/২৩

    শূন্য প্রলাপ-৩
    স্নিগ্ধ সজিবতা ছড়ানো সকাল
    গাছে গাছে যৌবন
    আমি হেঁটে যাই …
    সূর্যে জাগানো যৌবন দেখে দেখে
    হিজল, জারুলের নাচন
    কী অপরূপ সেজেছে সোনালু ?
    বৃষ্টি ধোঁয়া পথে…..আমি হেঁটে যাই
    সজীবতার মহাসংগীত বেঁজে চলে
    যুগ যুগান্তরে … এই পথে…
    আমরা ক্রমাগত হেঁটে যাই …!
    ৩০/০৪/২৩

    শূন্য প্রলাপ-৪
    কৃষকের মাথায়
    এটম বোমার মতো পড়তে
    থাকে শিলাবৃষ্টি …
    ঠান্ডা হওয়ায় বৃষ্টি নামে …
    ঢুলুঢুলু চোখে ঘুমের বোতল …
    ফসলের বিনষ্ট স্বপ্ন লেগে আছে
    শ্রমিকের ঘাম।
    থালা ভরা ফালুদার
    মতো শিলাবৃষ্টি …হাতে
    আকাশমুখো … হাহাকার।
    ০১/০৫/২৩

    শূন্য প্রলাপ-৫
    হিজলের তলে নামে
    মিষ্টি গন্ধ
    স্মৃতির সেহেলী পরশ
    মেখে গুনি পৃথিবীর আয়ু।
    হিজলে পেরেক ঠুকে
    কাটে রাত …
    বাতাসে ছড়ানো ঘ্রাণে
    বিস্তৃত স্মৃতির আকাশ।
    ০১/০৫/২৩

    শূন্য প্রলাপ-৬
    বিভেদ-বৈষম্যের বাঁকাফাঁদ
    পাতানো চাঁদের হাঁট …
    ভাগ্য বেচাকেনার মহাজন
    বাটখারা হাতে …
    মুখের বুলি ; চাপানো ওজনে
    কেড়ে নেয় দীর্ঘশ্বাস।
    বোবাকান্নায় চৌচির চাঁদ,চাঁদের আলো
    লুটাবে এসে ; শ্রমিকের
    বুকের বিশ্বাস …
    সত্যের মুখে ; মানুষ দাঁড়াবে শেষে।
    ০২/০৫/২৪

    শূন্য প্রলাপ–৭
    মাংসের গন্ধে ঘুম আসে না
    কাঁচা মাংসের খোঁজে
    কসাই পাড়া যাই
    ভাগিভাগি হয়ে গেছে
    কাঁচা মাংস।
    ০৩/০৫/২৩

    শূন্য প্রলাপ-৮
    মতিহার বাংলা … ধূপশলা
    মগজ থেকে কাগজের
    এক পাঠশালা …
    মতিহার বাংলা
    প্যারিস রোড়ের গাছপালা
    জ্বলে সুবাসে ধূপশালা।
    মুগ্ধতায় ডুবে থাকা
    এ এক স্মৃতির পাঠশালা …

    শূন্য প্রলাপ-৯
    রোদে শুকানো বাতাসে
    বৃষ্টিতে ভেঁজা বাতাসে
    শব্দে …
    ছন্দে …
    প্রেমে …
    ক্ষুধার্ত জিহ্বার জলে
    শব্দ গিলে গিলে আমি … কখনো
    কবিতা হয়ে উঠি।
    চোখ মুখ ভরে ওঠা … এক
    জীবন্ত কবিতা হয়ে উঠি।।

    শূন্য প্রলাপ-১০
    জলের শব্দের মতো
    হাসিটি যখন
    আমার বুক পকেটে ; তখন আমার
    চোখে লাল সিগনাল।
    রিকশা ছোটে …
    বুকের মাঝে …
    ঢেউ তোলা হাসির রেশ …
    তখনও আমার বুকপকেটে ।
    সিগনাল অতিক্রম করতে পারছি না।।

    3
    9 Comments
    • আপনি ‘শূন্য প্রলাপ’ বললেও, প্রতিটি কবিতা আলাদা আলাদা দৃশ্য আর অনুভূতিতে ভরপুর।

    • প্রেম, বৃষ্টি, স্মৃতি ও শোষণের বহুরঙা স্রোতে ‘শূন্য প্রলাপ’ হয়ে ওঠে জীবনেরই অস্থির মহাকাব্য…🖤

    • রহমান শিবলু, আপনার কবিতার লাইনগুলো বেশ অন্যরকম আর প্রতিটি শব্দে এক ধরণের গভীর অনুভূতি মিশে আছে, দারুণ লাগল পড়ে।

    • আপনার এই লেখনীগুলোর মাঝে “বুকের মাঝে ঢেউ তোলা হাসির রেশ”—এই অংশটি যেমন চমৎকার, তেমনি পুরো সংকলনের স্নিগ্ধ বর্ণনাগুলো আপনার লেখাকে দারুণ প্রাণবন্ত করে তুলেছে, তাই সামনের দিনগুলোতে আরও এমন সুন্দর সব সৃষ্টি আমাদের উপহার দেওয়ার অনুরোধ রইল।

    • প্রতিটি কবিতার মধ্যে এক অন্যরকম মাধুর্য আছে।

Friends

Profile Photo
অমিত
@amitroy
Profile Photo
Kazi Adam
@kaziadam
Profile Photo
Ritwick chowdhury NAYAN
@ritwickchowdhurynayan
Profile Photo
majed majed
@majedmajed
Profile Photo
Maria Hussain
@mariahussain
Profile Photo
Hafiza Sultana
@suchanda-dchgmail-com
Profile Photo
জহিরুল হক সুমন
@johirulspoetrygmail-com
Skip to toolbar