Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month, 2 weeks ago

    তারপর কে কাকে
    মাহমুদ হায়াত

    রাত নামলে তোমার হাতের ভেতর আমার হাত…
    দুটি নিঃশব্দ পাখি, ডানায় জমে থাকা অন্ধকার।
    ঘাসে জোনাকিরা রেখে যায় ক্ষীণ উষ্ণতা,
    হুতুমের চোখে রাত আরও গভীর হয়।
    শিশির মাড়িয়ে শেওড়াগাছের শেষ ছায়ায়
    হঠাৎ একটি পাখি ডাকে
    কোথাও আলো নড়ে, অন্ধকার সরে যায়;
    দুটি ছায়া কাছে এসে নিজেদের নাম ভুলে যায়।
    তারপর কে কাকে প্রথম ছুঁয়েছিল
    রাত্রিও তার উত্তর খুঁজে পায় না।

    2 Comments
    • আপনার এই চমৎকার নিবেদনটিতে অন্ধকার ও নিস্তব্ধতার যে গভীর আবেগ ফুটে উঠেছে, তা এক মায়াবী অনুভূতির জন্ম দেয় এবং আশা করি আপনি আপনার এই সুন্দর শব্দশৈলী নিয়মিত বজায় রাখবেন।

    • Mahmud Hayat, আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা প্রশান্তি পেলাম। শব্দগুলোর মাঝে যে অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছেন, তা এক কথায় অসাধারণ। এমন সুন্দর অনুভূতিগুলো খুব সাবলীলভাবে ফুটিয়ে তোলার ক্ষমতা আপনার আছে।

Skip to toolbar