-
বলেছ ভুলে যেতে
……………………………………….
বলেছ ভুলে যেতে, আচ্ছা
বলতে পার- কত ভুলে যাবো?
প্রথম দিনের সেই কুসুম ফোঁটা হাসি
বিগলিত লাজনম্র কিশোরী মুখ, যার
চোখের চাহনিতে লজ্জা পেয়েছিল ফুল;
তাকে ফুলে যেতে বলো?
ভুলে যেতে বলো- প্রথম প্রেমে উন্মাদ যুবকের কথা
জানো তার ঘুম ছিল না সেদিন, ছিল না ক্ষুধা কোনো
সারাটা দিন তার চোখে ছিল প্রাপ্তির আনন্দ
আকাশ বাতাস সেদিন নেচেছিল তার সঙ্গে
সবুজ ক্ষেতের কচি গাছ আকাশের দিকে
মুখ তুলে পাতা নেড়ে নেড়ে গেয়েছিল জয়গান;
তার সবই ভুলে যেতে বলো?
ভুলে যেতে বলো- ভূগোল পরীক্ষায় ধর্মের প্রস্তুতির কথা
বুনো ভ্রমরের কানে কানে বলে দেয়া ভালবাসার কথা
কৃষ্ণচূড়ার রঙ ধার নিয়ে মুখ লাল হয়ে যাওয়ার কথা
নাট্টা, ঘাগড়া বনে অথবা বিলাই অ্যাচড়ার আবিষ্ট স্বভাবের কথা
ক্লাসের ফাঁকে ফাঁকে লুকিয়ে, অতি সঙ্গোপনে
আড়চোখে দুষ্টু দৃষ্টিতে তোমাকে দেখে নেয়ার কথা
ভুলে যেতে বলো?
কতটা ভুলবো- ভুলে তো গিয়েছি
ভুলে যেতে চাই আমারও কেউ ছিল
আমার জন্য কেউ পথ চেয়ে থাকতো
স্বপ্নে মালা গাঁথতো, কখনো নোট নেয়ার অজুহাতে
দুটো কথা বলতো, সেই কথা যে উপন্যাস হয়ে যেতো
অক্সিজেন হয়ে বাঁচিয়ে রাখতো!
কিন্তু পারি না কিছুই
আমি পারি না ভুলতে।
……………………………….
ঢাকা
২৬.০৯.২৬4 Comments
Friends
MI Shaikh
@mishaikh
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Alvee Mallik
@alveemallik
মুহাম্মদ রফিক ইসলাম
@96d08550a60c8a43763fedc16dc97f46
Noyontara
@bablee
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
খাঁন মোঃ সুমন
@60faca207f945a8a409dbe1b2e47beb7
মুহিববুল্লাহ আল মামুন
@muhib
Rabi Bhowmik
@rabibhowmik


Mohammad Abul Hosein, প্রথম প্রেমের সেই আবেশমাখা মুহূর্তগুলো আর প্রকৃতির সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো আপনার লেখায় যেভাবে ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। হৃদয়ের গভীর থেকে উঠে আসা এই আবেগপূর্ণ কথাগুলো পাঠকের মনে এক ধরনের প্রশান্তি দেয়, তাই আপনি নিয়মিত এমন সুন্দর সব অনুভূতি লিখে যেতে পারেন।