-
এ সময়ের নারী
শোন নারী শোন আর নয় মৌনতা
একবিংশ শতাব্দীতে এসেছে মুক্তির বারতা।
নারী পুরুষ আজ কাধে কাধে গড়েছে গোটা বিশ্ব
কাগজ হাতে কলম ধর থেকো না আর নি:শ্ব।
কুড়িয়ে লও সব শিক্ষার আলো
জ্বালিয়ে দাও আধার কালো।
কুসংস্কারের বাধন চিরে গড়ে না-ও সমতা।।এসেছে সময় ভেদাভেদ ভুলে গাড়িতে সবার ঐক্য,
অতীত ভুলিবে আগামী দিনেও হবেনা মতানৈক্য।
জীবনের পথে চলো একসাথে,
মাঠে গঞ্জে অফিস আদালতে।
হাতে হাত রেখে এগিয়ে চলো সুর তুল একথা।ছোটো এ দেশ আমজনতার অর্ধেক যেথায় নারী,
অর্ধেক নর পারে কি উন্নয়ন করিতে তারি।
চলো একবৃন্তে দেশকে গড়ি,
কেটে যাবে আধারবিভাবরি।
তবেই সুখের জ্বলবে বাতি থাকবেনা যে দুখগাথা।3 Comments-
Salful Alam, আপনার লেখাটিতে সময়ের প্রয়োজনের সাথে নারীর এগিয়ে যাওয়ার যে প্রত্যয় ফুটে উঠেছে তা সত্যিই দারুণ অনুপ্রেরণাদায়ক। ছন্দ মিলিয়ে প্রতিটি লাইনে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার এই প্রয়াসটি আরও কিছুটা পরিমার্জন করলে পাঠকদের মনে দাগ কাটবে বলে মনে হয়। প্রতিটি শব্দের বুনোটে আপনার যে সৃজনশীল ভাবনা জড়িয়ে আছে, তা যেন এভাবেই নিয়মিত চর্চার মাধ্যমে আরও উজ্জ্বল হয়ে ওঠে।
Friends
কানিজ ফাতেমা
@d344e1f28191bb9af004d7e792091f4a
Rifat Tomal
@rifattomal
Soleman Kader
@solemankader
সৈয়দ তৌহিদুল ইসলাম
@syedtouhidulislam
Zakir Hossan
@zakirhossan
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
@mokteruzzamanpbtgmail-com
Mukul Khan
@mukulkhan
Shefat Gazi
@shefatgazi
তাছনীম বিন আহসান
@tbahsan


আপনার লেখা ‘কুড়িয়ে লও সব শিক্ষার আলো, জ্বালিয়ে দাও আধার কালো’ লাইনটা অনেক চমৎকার আর অনুপ্রেরণামূলক।