Profile Photo

মোঃ মোক্তারুজ্জামান মোক্তারOffline

  • জুলুমবাজি

    মোঃ মোক্তারুজ্জামান মোক্তার

    ওই তীর্থের কাকিনি, আর বাড়াও না কদম নহি আমি ক্ষান্ত, এক বিন্দু মম রক্ত দিতে পারি দেব, তব ঋণে হবো মুক্ত ঝঞ্ঝাটে নহি আমি, হব একদিন উন্মুক্ত।

    এ সংসারে বহনকারী তুমি, তা আমি মানি তবে কেন জুলুমবাজি, অনুজ এখন আমি করনা আর বাড়াবাড়ি, চিৎকারে ফেটে মরি এ যে দম মোর, হবে চির বন্ধ।

    ওই হিসাব তুলে ধর, এখন না নহি আমি অন্ধ বিচক্ষণের মহাজ্ঞানী ছাত্র ধ্যান তপসে বসি এ কি বিশ্বপতি, আমারে তরে জুলুমবাজি ঐতিহ্যের চোরাবালি

    আর না শুনি শুনি হবে নাকি বন্ধ পড়া মোর অন্ত শৈশবে শিশু পাঠ, মম চিন্তা জমি ফাঁট ঐ ভন্ড মায়াবীনি আমারি করেছ মাস্তানি

    নিত্য দিনের জলপানে হিসাব হিসাব গুচ্ছ মনে নবীনে ভুঁয়ে টিপ, সমাদরে তেল পিট আর বাড়াওনা কষ্টের বাণী অগ্নি পিণ্ডু আমি ছারখার করে দিব তব ঐশ্বর্যের গর্ব।

    2
    4 Comments
    • মোঃ মোক্তারুজ্জামান মোক্তার, আপনার কবিতার প্রতিটি লাইনে প্রতিবাদের যে দারুণ তেজ ফুটে উঠেছে তা সত্যি খুব ভালো লেগেছে। সব মিলিয়ে শব্দচয়ন আর ভাবনার প্রকাশ বেশ শক্তিশালী হয়েছে। আপনার মতো অন্য সবার লেখাতেও লাইক-কমেন্ট করে আমাদের এই গ্রুপটাকে আরো অনেক বেশি জমজমাট রাখার অনুরোধ রইল।

    • ভাষাটা বেশ তীব্র

    • মোঃ মোক্তারুজ্জামান মোক্তার, আপনার লেখা “অগ্নি পিণ্ডু আমি ছারখার করে দিব তব ঐশ্বর্যের গর্ব” পঙক্তিটিতে প্রতিবাদের যে জোরালো রূপ ফুটে উঠেছে তা সত্যিই দারুণ। বিষয়বস্তুর সাথে মিলিয়ে ছন্দ বা শব্দের বুনন আরও কিছুটা সাবলীল করার সুযোগ নিলে আপনার ভাবনার গভীরতা পাঠকের হৃদয়ে আরও বেশি প্রভাব ফেলবে বলে মনে হয়।

    • অত্যাচারের শৃঙ্খল ভেঙে ক্ষুব্ধ কণ্ঠে যে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে…🖤

Skip to toolbar