Profile Photo

, মিঠুন কুমার ঘোষOffline

  • mkghosh
  • ” মা ”
    মিঠুন কুমার ঘোষ

    একটি মাত্র বর্ণ দ্বারা গঠিত ছোট্ট একটি শব্দ হচ্ছে মা।
    মধুর এই শব্দটির মাঝে লুকিয়ে আছে কত আবেগ, অনুভূতি, স্নেহ, মায়, মমতা, ভালোবাসা তা অবর্ণনীয়।

    মায়েরা শিক্ষিত হোক বা অশিক্ষিত তবুও পৃথিবীতে সকল সন্তানের কাছে তার মা হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ।

    মা কখনোই জানতে চান না কে এরিস্টটল, কে প্লেটো, আর কেবা সক্রেটিস।
    তিনি জানতে চান না পৃথিবীতে কোথায় কি আবিষ্কার হচ্ছে।

    তিনি বুঝতে চান না পৃথিবী সূর্যের চারদিকে কিভাবে ঘুরছে কিংবা সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ কেনই বা হচ্ছে।

    কোন বিখ্যাত দার্শনিক কি মতবাদ দিয়েছেন সেটাও তিনি জানতে বা বুঝতে চান না।

    তিনি শুধু বুঝেন তাঁর সন্তানদের।
    আমি যখন বাইরে থেকে বাড়িতে আসি, তিনি বলেন কিরে তোর মুখ শুকনো কেন? নিশ্চয়ই সারাদিন কিছু খাসনি।

    আমি সকালে ঘুম থেকে উঠলেই মুখ দেখে মা বলেন, রাতে ঠিকমতো ঘুম হয়নি তাই না।
    ক্লান্ত শরীরে দুপুরে যদি একটু ঘুমাই,
    মা কিভাবে যেন বুঝতে পারেন!
    তখন আমার ঘরে এসে বলেন কিরে তোর শরীর খারাপ লাগছে আমাকে বলিসনি কেন?

    আবার সন্তান কি করলে মঙ্গল হবে বা কি করলে অমঙ্গল হবে তিনি যেন আগে থেকেই সবকিছু বুঝতে পেরে সন্তানকে সাবধান করে দেন।

    তাই আমার কাছে সবচেয়ে বড় বিজ্ঞানী, সবচেয়ে বড় অন্তর্জামী এবং সবচেয়ে বড় দার্শনিক হচ্ছেন মা।

    তারিখঃ ১৩/০৯/২০২৬ খ্রিঃ।

    3
    5 Comments
    • মায়ের অবদান কেউ দিতে পারবে না।

    • “মা” শব্দটা ছোট, কিন্তু এর ভেতরের ভালোবাসাটা সত্যিই বিশাল।

    • মিঠুন কুমার ঘোষ, মায়ের প্রতি আপনার এই সহজ-সরল ভালোবাসার বহিঃপ্রকাশটি অসাধারণ, যেখানে আপনি মা-কে জীবনের শ্রেষ্ঠ দার্শনিক ও বিজ্ঞানী হিসেবে তুলে ধরেছেন, যা আমাদের প্রত্যেকের হৃদয়ের গভীরের কথা বলে দেয়।

    • আপনার লেখা এই লাইনটি খুব ভালো লেগেছে যে, “তিনি শুধু বুঝেন তাঁর সন্তানদের।” মায়ের নিঃস্বার্থ ভালোবাসার এই অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • আমার খুব ভালো লেগেছে। আরও সুন্দর করে লেখবেন….

Friends

Profile Photo
ashraful alom
@ashrafulalom
Profile Photo
মাসুদ আহম্মেদ
@masudahmmed800gmail-com
Profile Photo
faruk sagor
@faruksagor
Profile Photo
Asfia Niger
@asfianiger
Profile Photo
Ahmed Al Amin
@ahmedalamin
Profile Photo
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
Profile Photo
Nijhum Nadia
@nijhumnadia
Profile Photo
Silent Discipline
@silentdiscipline
Skip to toolbar