-
অনন্ত রুদ্ধ নয়ন
এভাবেই মনে পড়ে
আবার যখন হুট করে শীত লাগে
গরম তীব্র দিন গুলি মিঠে কড়া রোদে
মোলায়েম হয়ে আসে
মনে পড়ে আলোড়িত ধমনি শিরায়
রন্ধ্রে ঝড় তোলা সেই এক টুকরো হাসি
ঘূর্ণনের অতল ছোঁয়া
কাঁধের উপর সেই আলতো চাপ
সেই স্পর্শ উষ্ণ হৃদয় জুড়ে বসা তাপ
কপালে আলগা এক গুচ্ছ চুল
আধেক চাঁদের মতো
কাশের তুলোর মতো
আবারো উড়ে এসে বসে
আমার বন্ধ জানালায়
ঢেউ উঠে ক্ষণিকের জন্য
আবার আশান্ত হয় নদী আর নক্ষত্রের গতি
আমি সেই উর্মিকে ডাকি
ডাকি সেই দাগ ধরা চাঁদকে
বার বার ডেকে বলি ‘এসো’।অনন্ত মেরুজ্যোতির নির্নিমেষ আলোয়
যখন শীত নামবে বলে
আবারো রক্তিম হয় হৃদয়ের গতি
সকল চক্রাকার নির্বিকার বেঁচে থাকার পর
সকল শব্দ গন্ধ প্রেত প্রতিম প্রেম ধুয়ে
চাহিদার খাতা শূন্য করে
যার অনধিকার অনুপ্রবেশ
রয়ে যায় স্পর্ধাভরে
প্রাচীন নাম তার শুনে
বুকের খরি মাটি উৎকর্ণ হয়
বয়সী বিজন বাতাসে
আমার কর্কশ দিন প্রান্তে
ঘোর জাগানিয়া সেই নাম
ফিরে ফিরে আসে।8 Comments-
সেঁজুতি, আপনার এই লেখাটা পড়ে শীতের সেই পুরোনো স্মৃতিগুলো একদম চোখের সামনে ভেসে উঠল। এতো সুন্দর অনুভূতির বর্ণনা তো সচরাচর দেখা যায় না, এই নামটা কার স্মৃতিতে লেখা?
-
Friends
Santo Mon
@santomon
Md. Jahangir Alam
@md-jahangiralam
MUHAMMAD ARIF KHAN
@muhammadarifkhan
Abbas Ali
@abbasali
Eqbal Hossain
@eqbalhossain
লিমা রায়
@lima722006gmail-com
তিমিরে আসক্ত
@mp3010
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Humayra Archives
@nurhumayra

অসাধারণ উপস্থাপনা ❤️❤️❤️