-
হে গাযযার ফুল, তোমাকে
.
গাযযাকে নিয়ে একটি গল্প লিখতে চেয়েছিলাম,
বহুক্ষণ ভেবেও পাইনি গল্প-শুরুর প্রেরণা… ;
কী লিখব আমি গাযযাকে নিয়ে ?
— সেখানে প্রতিনিয়তই যে রচিত হতে থাকে
নতুন নতুন গল্পের সূচনা…আমি গাযযাকে নিয়ে কিভাবে লিখব,যখন —
হিন্দ রজবের জীবনের গল্প জেনে গিয়েছি ?
যখন পড়েছি এক ছোট্ট সোণামণির জীবনাবসানের গল্পখানি,
আর, এক মায়ের শহীদ-জননী হওয়ার গল্পটাও,
যখন আমি জানতে পেরে গেছি ?আমি জেনেছি ছোট্ট মুনার সংগ্রামের কথা,
জেনেছি গল্প শিশু মাহমুদের দুঃখে ভরা জীবনের ,
জেনেছি এক বিকলাঙ্গ হয়ে যাওয়া শিশুর শৈশব হারানোর কাহিনী,
জেনেছি এক অবুঝ বালককেও ছাড় না দেয়াই
শিক্ষা ওদের প্রতিহিংসার রাজনীতির।যা কিছুই লিখি তোমাদের নিয়ে আজ,
কম হয়ে যাবে হয়তোবা সবটুকুই,
হে গাযযার ছোট্ট ফুলেরা,
আজ বড়ো অক্ষম আমরা,
ক্ষমা কোরো আমাদের তাই….2 Comments-
আপনার এই লেখায় “সেখানে প্রতিনিয়তই যে রচিত হতে থাকে নতুন নতুন গল্পের সূচনা”—এই লাইনটি গাযযার বাস্তবতাকে অত্যন্ত গভীর ও বেদনাসিক্তভাবে ফুটিয়ে তুলেছে। এমন হৃদয়স্পর্শী অনুভূতির সাথে জহির রায়হানের ‘একুশে ফেব্রুয়ারি’র সেই মানবিক আহাজারির এক অদৃশ্য যোগসূত্র খুঁজে পাচ্ছি, তাই আপনি এভাবেই লিখে যান, আপনার লেখনী আরও অনেক মানুষের হৃদয়ে নাড়া দিক।
Friends
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
FAM Farhad
@fmfarhad71gmail-com
মোবারক হোসেন
@mobarakhossain
area info
@areainfo
উত্তম কুমার
@uttamkumarpaul75
গোলাম ফারুক অভি
@enterprisesikder45gmail-com
02101988
@sahedahmed
মো: আমিরবিন আনোয়ার
@writeramir
শেখ মিজানুর রহমান
@sheikhmizanurrahman66gmail-com
আবিদাতুর রাহমান, আপনার লেখাটা পড়ে ভেতরটা একদম মোচড় দিয়ে উঠল, সত্যিই এই পরিস্থিতির সামনে আমাদের ভাষাগুলো বড় অসহায় লাগে।