Profile Photo

Himel AhmedOffline

  • himelahmed
  • Profile picture of Himel Ahmed

    Himel Ahmed

    • 4 hours, 44 minutes ago

    প্রিয় অর্পণাদি,

    অপ্রতুলকে কখনো আমি ভাঁড়ের গল্পকার ভাবিনি।ও যা একটু বেশিই কথা বলে।মানুষ বোবা প্রাণী ত আর নয়।কেউ কেউ কথা বলতে ভীষণ ভালোবাসে।অপ্রতুলও ওমন এক ছেলে।
    জানো অর্পনাদি ওর বাবা নেই,একটা মাত্র বোন,মা’টাও অসুখে ধুকছে বিছানাগতপ্রায়।সন্যাসী বারোমাসি ধূসর কালো মেঘ, ওর টিনের চালে গোঁৎ মেরে বসে আছে, একেবারে ধ্বজাধারী সৈনিকের মতন।

    আমি অপ্রতুলকে প্রায় বলি,শোন ভবিষ্যৎ কে নিয়ে অত চিন্তা কর‍তে নেই,আমরা যে ভবিষ্যত নিয়ে চিন্তা করি ও ভবিষ্যতে আমরা নাও থাকতে পারি।এমন অনেক খাপছাড়া কথায় আমার মুখ থেকে বের হয়।

    সেদিন বর্ষার ঝুম বিকেলে ওর বাড়ি যাচ্ছি।পিচগলা ধুয়ে যাওয়া স্বচ্ছ হরিণের দেহের মতন পথঘাট।ছাতিতে বৃষ্টি যেন খই ভেজে চলছে একনাগাড়ে। জরাজীর্ণ হাড় জিরজিরে ও বাড়িটির রঙচটা দেয়াল, বৃষ্টির পানিতে ভিযে দৈব হাতির তৈলচিত্র হয়েছে।অপ্রতুলের বোন মিনুলী আমাকে কখনো দেখেনি।নাম বলাতে ব্যতিব্যস্ত হয়েছে।বুঝলাম অপ্রতুল আমাকে নিয়ে বিস্তর গল্প শুনিয়েছে ওকে।দাদা দাদা করছে,দাদা শব্দটির গুরু দায়িত্ব সুবিশাল।অপ্রতুল শহরের কি এক কাজে বাহিরে গেছে,মিনুলি ব্যস্ত হয়ে চা বানাতে গেলে আমি পরম সামর্থ্য ও শক্তিটুকু সঞ্চারিত করে একটা টাকার খাম টেবিলে রেখে ও বাড়ি থেকে বেরিয়ে আসলাম।মনে হচ্ছিলো,জানালা থেকে মিনুলি ডাকছে,দাদা ও দাদা আমি না শোনার ভাণ করে হেঁটে চলছি পরম বাস্তবতার জাদু বিদ্যের এ শহরের স্বস্তার কোন এক গলি পথ দিয়ে।

    ইতি
    নরেন ভট্টাচার্য

Friends

Profile Photo
Kazi Adam
@kaziadam
Profile Photo
usiiin 2002
@usiiin2002
Profile Photo
রুবেল দে
@alexrubel630
Profile Photo
jakatul islam
@jakatulislam
Profile Photo
shoumenkumar paul
@shoumenkumarpaul
Profile Photo
mithila jannat
@mithilajannat
Profile Photo
AdabenTatali
@adabentatali
Skip to toolbar