Profile Photo

Himel AhmedOffline

  • himelahmed
  • Profile picture of Himel Ahmed

    Himel Ahmed

    • 2 hours, 7 minutes ago

    পুরান ঢাকা

    আমাদের আবার দেখা হোক এ শহরে যেখানে-
    বুক ধুকপুক ভীষণ অসুখ তোমাকে নিয়ে-

    লালবাগ কেল্লার দেয়ালে ঘুমায় মোগল ইতিহাস,
    আহসান মঞ্জিলের গম্বুজে লাগে বিকেলের বাতাস।
    শাঁখারিবাজার এরপর তাঁতিবাজারে জরির বাহার,
    নাজিরাবাজারে ইফতারির লাইন সন্ধ্যের আযান।

    চকবাজারের বিশাল হাড়ি চক-ই-খাজা দেওয়ানের খুশবু,
    বংশালের নেহারি-পায়া, মিটফোর্ডে সাদা এপ্রোনের জাহাজ যুদ্ধ।
    সদরঘাটে লঞ্চের ভেঁপু বুড়িগঙ্গায় পাল তোলা নাও,
    বেচারাম দেউড়ি সূত্রাপুর ঘুরে ওয়ারী তে যাও।

    ইসলামপুরের কাপড় চাঁদনীঘাটের নীলক্ষেত পুরনো বই,
    রায়সাহেব বাজারে আড্ডা গেন্ডারিয়ায় গলির খই।
    লক্ষ্মীবাজারের বাড়ি পাটুয়াটুলির সোনার দোকান,
    উর্দু রোডে উর্দু কবিতা ফরাশগঞ্জে মালার ঘ্রাণ।

    হাজারীবাগের চামড়া নিমতলির কাচ্চির গরম ধোঁয়া
    কোতোয়ালির থানা বাংলাবাজারে অভিমানী মায়া।
    নবাবপুরে তার-যন্ত্র গুলিস্তানে মানুষের ঢল,
    বাবুবাজারে ব্রিজ কাঁপে পাতলাখান লেনে মনের বল।

    জিনজিরা পার হয়ে কেরানীগঞ্জের আকাশ,
    আজিমপুর চুপচাপ শহীদ মিনারে রক্তের সুবাস।
    তাঁতিবাজার শ্যামবাজার মৌলভীবাজার সব একাকার ,
    পুরান ঢাকার প্রতিটা ইটে লেখা প্রেম আর চিৎকার।

    পুরান ঢাকা মানে বিরিয়ানি বাখরখানি আর চা ,
    নাজিরা থেকে চক পর্যন্ত রাত জাগা কাঞ্চন কণিকা।
    পুরান ঢাকা মানে নকশা করা বাড়ি গলির অলিগলি,
    আমাদের ফির দাপিয়ে বেড়া হোক প্রিয় তোমার এই শহরতলী।

Friends

Profile Photo
shoumenkumar paul
@shoumenkumarpaul
Profile Photo
mithila jannat
@mithilajannat
Profile Photo
Ms Shanta
@msshanta
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
Neel tripura
@neel
Skip to toolbar