Profile Photo

মোঃ মোক্তারুজ্জামান মোক্তারOffline

  • ছুটি

    মোঃ মোক্তারুজ্জামান মোক্তার

    এ সংসারে মাঝে ধরেছি রশি ভ্র’মে কভু না যায় যেন খসি তিল তিল করে বেঁধে নিব সংসারের যত খুঁটিনাটি।

    আমি ছুটেছি সংসার মাঝে সংসার ছুটেছে আমার মাঝে ধরি-ধরি দেই হাত ছানি তবু ধরা পাইনা অল্পত জানি।

    দ্বিগ্বিদিক যতই করি ছুটোছুটি হিসাব তবু মেলেনি কভু আজো টুটি যমদূত মম শিহরে বসে ডাকে জুটি অসম্পূর্ণ সংসারে তবু নিব ছুটি।

    আপন ভেবে ডেকেছি যারেই কাছে সেইতো আঘাত দিয়েছে মম আগে-পিছে এ সংসারে নাই রে সুখ – সুখ কোথাকার এ ভুবনে যা হেরেছি সবেই সত্য মানুষ হল পর।

    1
    3 Comments
    • কবিতাটা পড়ে অনেক গভীর একটা ভালোলাগা কাজ করছে মনে। জীবনের এই হিসাব-নিকাশ আর টানাপোড়েনের কথাগুলো আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন।

    • ছোট ছোট কথায় জীবনের একটা বড় আফসোস তুলে ধরেছেন।

    • আপনার এই অসাধারণ সৃষ্টিটিতে সংসারের অস্থিরতা এবং সম্পর্কের টানাপোড়েনের যে গভীর আর বিষাদময় অনুভূতি ফুটে উঠেছে, তা আমাদের প্রত্যেকের জীবনের কোনো না কোনো সময়ের বাস্তব অভিজ্ঞতার সাথে খুব সুন্দরভাবে মিলে যায়; তাই মনের ভেতরের এই সত্য কথাগুলো এভাবেই লিখে যান, কারণ আপনার লেখনী সত্যিই আমাদের হৃদয়ের কাছাকাছি পৌঁছাতে সক্ষম।

Skip to toolbar