-
দুঃস্বপ্ন
বুলবুল আহমেদমধ্য রাতে ঘুম গেল ভেগে
ভাবছি! এই বুঝি প্রভাত হল,
আকাশের সাদা আলো দেখে।
কিন্তু এখনো মধ্যরাত
ঘাম ভেজা দেহে বাতাস বইছে,
সপাৎ সপাৎ।
নিরব, নির্জন, নিস্তব্ধ চারিপাশ,
পৃথিবী ঘুমিয়ে আছে, শুধু জেগে
আমি আর আকাশ বাতাস।
ভাবছি!বসে কি দেখেছি কি দেখেছি ;
কি হতে পারে?
এক ভয়ানক স্বপ্ন! দুঃস্বপ্নই বলি তারে।
বন ঝোপ ঝাড়, সাগর নদী পাহাড়,
পিছে ফেলে আমি যাই আগে
ওমা!হতাশারা যায় ছুটে তার আগে,আগে।
পিছপা হইনা তবু, সামনে চেয়ে দেখি
ফনা তুলে ফুঁস ফুঁস বিষধর সাপ!
আমি ভাবি,মিছে সবি এযে হতাশার ছাপ।
কি হবে আর অগোছালো হাজার স্বপ্ন দেখে?
যদি দুঃস্বপ্নেরা জড়িয়ে থাকে ;
জীবনের আকে বাঁকে।
থামিনা তবু সামনে হাটি, ফুরেনা তবু পথ ;
দেহের জোর বৃথা এখন, মনের জোরেই রথ।
সামনে দেখি খারা পাহার,
লাফ দিয়ে পাই অকুল পাথার।
নাও আছে ছাও নাই
মাঝি আছে বৈঠা নাই;
বিধি যদি থাকো তবে শক্ত করি ভক্তের হাত ধরি,
উঠাও উপরে।
এখনো সময় হয়নি বোধয়
ডুবিয়ো না অকুল পাথারে।
বিধি বলে মোরে নির্বোধ ওরে চিত্তের তেজ কই?
অপরের আশে, পাবি কারে পাশে?
দুঃসময়ে তুই মরবিরে নিশ্চয়।১৫/০৫/২০
রাত ১.২০5 Comments -
Friends
সৃষ্টির বিস্ময়
@1ff4f40742b37a84604c6bb76fb8ef34
Ferdaus Sorkar
@ferdaussorkar1
Syed Farah
@syedfarah
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
Dewaan Afraa
@dewaanafraa
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নুর
@thelight
Tapash Datta
@tapashdatta
Abdul Halim
@abdulhalim



লেখাটা পড়ে ভীষণ ভালো লাগল, একদম গভীর অনুভূতির প্রকাশ ঘটেছে। জীবন যুদ্ধের এই কঠিন সত্যগুলো খুব সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলেছেন।