-
আজ দূর থেকে দেখলাম তোমায়
অনেক পাল্টে গেছো
অবশ্য তোমারই কিবা দোষ
যান্ত্রিকতার চাপে আমরা সবাই শুধুই ছুটছি
কখনও পেছন ফিরে তাকানোর সময় নেই আমাদের,
তোমার চোখের চারকোণা চশমা জানান দিচ্ছে,
বড্ড ব্যস্ত তুমি
আচ্ছা মনে পড়ে?
সারাদিনের ক্লাস শেষে
রাতে আমাদের কথা বলা
ছুটির দিনে বইমেলায় ঘুড়তে যাওয়া
রিকশায় পাশে বসে হাতে হাত রাখা!
সেই দিনের কথা?!
যেদিন আমাদের প্রথম দেখা
এক খুব সাধারণ বিকেল খুব সাধারণ তুমি আমি
অথচ আজ কত অসাধারণ লাগে,
মনে হয় ইশশ, আবার আবার একটা বার কেন ফিরে আসে না সেই দিন গুলি!
সব স্মৃতি স্মৃতি তে সাদাকালো হয়ে থাকে না,
কিছু স্মৃতি বাস্তবের চেয়েও ঝকঝকে হয়ে থেকে যায় আমাদের মনে।
সম্পর্কের নাম সময়ের সাথে ভেসে যেতেই পারে
সরে যেতেই পারে ব্যবধানে।
কিন্তু , সম্পর্ক হারিয়ে যায় না
বেঁচে থাকে সম্মানে,
কোথাও না কোথাও
তাই কখনো কখনো ঠিক
এভাবেই দেখা হয়ে যায়।
কে যেন বলে গেছেন,কোন কিছুই অকারণ নয়।7 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 August 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
Badsha Mohammad Najjashi
@najjashi-badsha
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
Rustum Ali
@rustum-ali



স্মৃতি অম্লান।