-
আজ খুব মাথা ধরেছে
তবু রাস্তা গুলোর ডাক শুনে বেরিয়ে পড়ি
পায়ের আধা ছেড়া স্যান্ডেল পুরোটা না ছেড়া অবধি
নিয়ন বাতিদের সঙ্গী হই।
একসময় বাতিও ফুরায়
আমি তখন আধা জেগে, আধা ঘুমিয়ে,
মা থা ব্য থা তখন ভূ কম্পনের মত
শিরায় শিরায় শক ওয়েভ পাঠাচ্ছে
কিছু না ভেবেই ঢুকে পড়ি
ঝা চক চক সুপার মার্কেটে।
হয়তো ক্ষুধা পেয়েছিল।
সেখানে প্রতিটি গলিতে পরিবার গুলি
বেগুন মরিচ নিয়ে টানা টানি করছে
স্তুপ করা শসার পাশে ম্যাগাজিন র্যাক,
রবীন্দ্রনাথ তাকিয়ে আছেন একমনে
গেলো সপ্তাহে কি ছিলো? পঁচিশ বৈশাখ?
অথবা আমার মতো উনারো হয়তো ক্ষুধা পেয়েছে
মাথাব্যাথা আরো বাড়লে দেখতে পাই
রবি বাবু আমার পাশে দাঁড়িয়ে
তার হাত ধরে বাজার ফেলে রাজপথে নামি
জিগেশ করি, ‘বাড়ি ফিরবেন না?’
রবির জবাব ‘বাড়িতে তালা, আর
চাবি ভেঙ্গে গেছে’’ ।7 Comments-
-
সেঁজুতি, নিয়ন আলো আর রবীন্দ্রনাথের সান্নিধ্যে আপনার এই লেখায় যে বিষণ্ণতা ও একাকীত্বের ঘোর মিশে আছে তা পাঠককে এক অদ্ভুত সুন্দর অনুভূতির জগতে নিয়ে যায়, আর যদি ভাবনার প্রকাশে আরও কিছুটা ছোট ছোট বাক্যবিন্যাস যোগ করার কথা ভাবেন তবে হয়তো প্রতিটি শব্দের গভীরতা আরও স্পষ্টভাবে ফুটে উঠবে, তাই আপনার এই অনন্য শৈলী বজায় রেখে লিখে যান।
-
Friends
Santo Mon
@santomon
Md. Jahangir Alam
@md-jahangiralam
MUHAMMAD ARIF KHAN
@muhammadarifkhan
Abbas Ali
@abbasali
Eqbal Hossain
@eqbalhossain
লিমা রায়
@lima722006gmail-com
তিমিরে আসক্ত
@mp3010
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Humayra Archives
@nurhumayra

খুব সুন্দর করে লিখেছেন আপনি…