Profile Photo

Manik Kumar SanjowalOffline

  • manikkumarsanjowal
  • Profile picture of Manik Kumar Sanjowal

    Manik Kumar Sanjowal

    • 3 weeks, 2 days ago

    আগমন
    — মানিক কুমার সাঁজোয়াল

    মা আসছে ঘোটকে,
    আনন্দ আজ পলকে!
    বাজছে কাঁসর, বাজছে ঢাক,
    দিচ্ছে সবাই মায়ের ডাক।
    শিউলি ফুলের মিষ্টি সুবাস,
    শরৎকালের স্নিগ্ধ বাতাস।
    নদীর ধারে কাশের মেলা,
    মেঘের সাথে রোদের খেলা।
    দশ হাতে মা নিলেন অস্ত্র,
    পরনে তাঁর রাঙা বস্ত্র।
    মহিষাসুর করতে নিধন,
    ধরণীতে জাগল জীবন।
    শঙ্খ ধ্বনি, কাঁসর বাজে,
    মা সেজেছেন অপরূপ সাজে।
    ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী রাত,
    আনন্দেতে হাসে প্রভাত।
    নবমী শেষে দশমী আসে,
    বিদায় বেলা চোখে জল ভাসে।
    বছর ঘুরে এসো মা ফিরে,
    শান্তি নামুক জগত ঘিরে।

    বিংশতপদী মানে হলো ২০টি পঙক্তি বা চরণের কবিতা। আমি এখানে গুনে গুনে ২০টি চরণ ব্যবহার করার প্রচেষ্টা করেছি।

    2
    8 Comments
    • শিউলির সুবাসে মায়ের আগমন যেন বাংলার আকাশে শান্তি আর আনন্দের নতুন ভোর……🖤🖤

    • Manik Kumar Sanjowal, আপনার এই কবিতাটি পড়ে মনে হলো একদম শৈশবের শারদীয় আমেজ ফিরে পেলাম। বিশেষ করে ‘শিউলি ফুলের মিষ্টি সুবাস, শরৎকালের স্নিগ্ধ বাতাস’ লাইনটি আমার ভীষণ ভালো লেগেছে। আপনি একদম নিখুঁতভাবে বিংশতপদী নিয়ম মেনে পুরো বিষয়টা ফুটিয়ে তুলেছেন।

    • মানিক কুমার সাঁজোয়াল, আপনার প্রতিটি চরণে ফুটে ওঠা উৎসবের রূপ আর প্রকৃতি যেন চোখের সামনে শরতের সেই পরিচিত আমেজ জীবন্ত করে তুলেছে। এমন চমৎকার সব লেখা পড়তে আমরা যেন অভ্যস্ত থাকি, তাই গ্রুপে অন্য সবার লেখাতেও লাইক বা মন্তব্যের মাধ্যমে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের এই আঙিনাকে আরও প্রাণবন্ত রাখবে।

Friends

Profile Photo
Santo Mon
@santomon
Profile Photo
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Profile Photo
Md. Jahangir Alam
@md-jahangiralam
Profile Photo
Nusrat jahan Sadia
@nusratjahansadia
Profile Photo
shimul gupta
@shimulgupta
Profile Photo
Abbas Ali
@abbasali
Profile Photo
মাসুদ আহম্মেদ
@masudahmmed800gmail-com
Profile Photo
Eqbal Hossain
@eqbalhossain
Skip to toolbar