Profile Photo

MD.Mazharul Islam RiponOffline

  • md.mazharulislamripon
  • Profile picture of MD.Mazharul Islam Ripon

    MD.Mazharul Islam Ripon

    • 1 month, 1 week ago

    ইদানীং পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে যে কারো কাছে মনের দুঃখ কষ্টের কথা বলাও দায়।মানুষের সকল গুণাবলির মধ্যে কথা ঠিকঠাক ভাবে বলতে পারাও অন্যতম। মানুষের কথা কাজে যদি মিল না থাকে তাহলে সমাজে এমনকি পরিবারেও নানা ধরনের সমস্যা দেখা দেয়।এর ফলে সমাজে ও পরিবারে ভুল বুঝাবুঝি, অশান্তির সৃষ্টি হয়।মানুষ তার বিশ্বাস হারিয়ে ফেলে। গত কয়েকদিন আগে একজন মানুষকে একটি কথা বললাম সে আবার সেই কথাকে আরো বানিয়ে আরেকজনের কাছে বলল।ফলে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়।ফলে সে কখনো তাকে আর বিশ্বাস করতে পারে না। বিশ্বাস মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কেননা একটি জিনিস গরতে যত সময় লাগে ভাংতে তত সময় লাগে না। তাই,একবার যদি বিশ্বাস হারিয়ে ফেল তাহলে সে বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগবে। মানুষের কথাবার্তার মধ্যে সামঞ্জস্য না থাকলে ভুল বুঝাবুঝি, অশান্তি দেখা দেয়।সমাজে চলতে গেলে বিশ্বাস অনেক কাজ করে। তাই,আমাদের সকলের উচিত কথাবার্তায় সামঞ্জস্য বজায় রাখা।
    লেখা : বিশ্বাস – অবিশ্বাস।
    কলমেঃ মোঃ মাজহারুল ইসলাম রিপন।

    2
    3 Comments
    • বিশ্বাসের ভিত শব্দে গড়ে ওঠে আর অসতর্ক কথার আঘাতে মুহূর্তেই ভেঙে যায়……🖤🖤

    • “একটি জিনিস গড়তে যত সময় লাগে ভাঙতে তত সময় লাগে না”—এই চমৎকার লাইনটির মাধ্যমে আপনি সম্পর্কের গভীর এক সত্যকে অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি নিয়মিত অন্যদের লেখালেখিতে সুন্দর মন্তব্য ও প্রতিক্রিয়া জানানোর মাধ্যমে আমাদের এই গ্রুপটিকে আরও প্রাণবন্ত এবং সরব করে তুলতে পারেন।

    • বিশ্বাস ভাঙতে মুহূর্ত, গড়তে লাগে অনেক সময়
      খুব গুরুত্বপূর্ণ কথা। 👌

Skip to toolbar