Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month, 1 week ago

    দেখা হবে
    মাহমুদ হায়াত

    রাত নামলেই সমস্ত ব্যাস্ততা গুটিয়ে নেয় শহর,
    আর নদীর জলে ভেসে ওঠে তোমার অনুপস্থিতি।
    চাঁদটা মুখ দেখে জলের আয়নায়,
    আমি সেই আলো পেরিয়ে ভিড়ের ভিতর হারিয়ে যাই।
    পায়ের চিহ্নগুলো শিশিরে মুছে যেতে যেতে
    অন্ধকার এসে পথের শেষ দৃশ্য যেখানে ঢেকে যায়।
    কোনো অদৃশ্য হাওয়া তখন পুরোনো দরজায় ছায়া ফেলে,
    দূরে কেওড়া বন অচেনা কোনো নাম ধরে ডাকে।
    তুমি ফিরে এলে হয়তো এই হারিয়ে যাওয়া পথেই দেখা হবে,
    যেখানে নদীরা নিজের নাম ভুলে যায়।

    5
    6 Comments
    • মাহমুদ হায়াত, আপনার এই চমৎকার লেখায় নদীর জলের আয়নায় চাঁদ দেখার দৃশ্যটি যেমন মায়াবী, তেমনি ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার অনুভূতিটুকু খুব গভীরভাবে হৃদয় ছুঁয়ে গেল, তাই আপনার এই সুন্দর ধারাটি যেন নিয়মিত বজায় থাকে সেই প্রত্যাশা রইল।

    • বাহ! চমৎকার উপস্থাপন আর সৃষ্টিশীল লেখনী। পাঠে পুলকিত মন!!

    • “পায়ের চিহ্নগুলো শিশিরে মুছে যেতে যেতে”—দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠলো।

    • অস্তিত্বের এমন এক ঝাপসা রহস্যময় জগতে নিয়ে গেলেন😌☺️

    • Mahmud Hayat, ‘যেখানে নদীরা নিজের নাম ভুলে যায়’—এই লাইনটা জাস্ট অসাধারণ লেগেছে। আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম এক ভালোলাগা কাজ করছে মনের ভেতর।

    • হারিয়ে যাওয়া পথেরও একদিন দেখা হয়, যখন অনুপস্থিতি নদীর মতো ফিরে এসে পাশে দাঁড়ায়……🖤

Skip to toolbar