-
নীল কালির রূপকথা
সেটা ছিল এল নিনোর বছর।
তাপদাহে রাক্ষুসে হয়ে ওঠা শহর।
সেবার পুরোপুরি আবেগমুক্ত,
স্বপ্ন শব্দটা অপরিচিত,
প্রেম সবচেয়ে অরুচিকর চিন্তা।সে বছর গলিগুলি ভয়াল, নিঃশব্দ।
চায়ের দোকান থেকে ফুটপাথ—
নিথর।গল্পগুলিও বোবা।
বনানী, মৃত্তিকা, মেঘ—
সে বছর এদের কেউ ভালোবাসেনি।তেপান্তর অপেক্ষায় ছিল,
তবুও না
অপেক্ষায় ছিল ঈশানের বাতাস, ফটিক জল,
তবুও না
অপেক্ষায় ছিল ঘর ছাড়ার অন্তিম নিমন্ত্রণ—
না, তবুও না।সে বছর সকল কোষাগারে জমা পড়েছিল
অন্তরশূন্য করা দারিদ্র।
সে বছর পকেটে আর কল্পনায় টান পড়ার বছর।কবিতাবিহীন চোখ চেয়ে দেখেছে
রাস্তায় রাস্তায় উষ্ণ বৃষ্টির নহর।
বসন্ত শরৎ ছাপিয়ে যাচ্ছে।
আদিম হয়ে উঠছিল প্রত্যেকটা জিজ্ঞাসা,
প্রত্যেকটা পার্থক্য কড়া নাড়ছিল,
আর বোধশক্তির গোড়ায় জল দেয়নি কেউ।রোগক্লান্ত কণ্ঠগুলিতে মরুর পিপাসা।
অভিনব এক আবহাওয়ার সে বছরে,
স্বেদবিন্দুদের ছুটি হয়নি।
সে বছর ঘুম হয়নি কারও।নীল কালিতে লেখা
রূপকথাগুলির শেষে—
তাই কেউ সুখ পায়নি।9 Comments -
Friends
Santo Mon
@santomon
Md. Jahangir Alam
@md-jahangiralam
MUHAMMAD ARIF KHAN
@muhammadarifkhan
Abbas Ali
@abbasali
Eqbal Hossain
@eqbalhossain
লিমা রায়
@lima722006gmail-com
তিমিরে আসক্ত
@mp3010
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Humayra Archives
@nurhumayra


‘নীল কালিতে লেখা রূপকথাগুলির শেষে— তাই কেউ সুখ পায়নি’—এই পঙক্তিটির বিষাদময় গভীরতা আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে এবং আপনার লেখনশৈলীতে শব্দের যে পরিমিত ব্যবহার রয়েছে তা আরেকটু বাড়িয়ে দিলে বিষয়বস্তু হয়তো আরও প্রাণবন্ত হয়ে উঠবে, তাই আপনার এই দারুণ সৃষ্টির জন্য অনেক শুভকামনা রইল।