-
আকাশী রঙের মায়া
খাঁন মোঃ ফয়সালযেদিন তুমি আকাশী রঙে
এসেছিলে আমার সামনে,
মনে হলো নীল আকাশটা
নেমে এলো এই ধরাতে।রঙেরও যে ভাষা আছে,
সেদিন প্রথম জানি;
তোমায় দেখে আকাশটাকেও
লাগল বড় টানি।ধীর পায়েতে হাঁটছিলে তুমি,
মাথায় উড়ছিল চুল,
সমুদ্রজল যেমন নাচে,
তেমনি দুলে কূল।মৃদু হেসে তাকিয়েছিলে
একটি পলক ভরে,
সেই হাসিটা আজও দেখি
স্বপ্নেরই ঘোরে।ফজরবেলার শিশির যেন
গোলাপ ছুঁয়ে হাসে,
তোমার সেই মধুর হাসি
তেমনি প্রাণে ভাসে।কত রঙই দেখেছি আমি
জীবনেরই পথে,
আকাশী সেই রঙের মতো
কিছুই লাগেনি তাতে।আজও যদি নীল মেঘেরা
ভেসে বেড়ায় দূরে,
তোমার কথা মনে পড়ে
অকারণে সুরে।হয়তো তুমি জানো না গো,
একটি রঙের টানে
একটি মানুষ আজও বাঁচে
অগোচরে, নিভৃতে।তাই তো আজও আকাশ দেখলেই
নীরবে মন বলে—
“নীলিমা, তুমি আছো এখনো
আমার নীল আকাশতলে।”1 Comment
Friends
Md Kamrul Islam
@mdkamrulislam
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Reba Amina Begum
@rebaaminabegum
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula

খাঁন মোঃ সুমন, আপনি এমন অসাধারণ শব্দচয়ন আর স্নিগ্ধ উপমায় হৃদয়ের অনুভূতির যে ছবি এঁকেছেন তা সত্যিই মুগ্ধকর, আর ভবিষ্যতে এই আবেগের প্রকাশকে আরও গভীর করতে চাইলে ছন্দের মেলবন্ধনে আরেকটু নজর দিতে পারেন—আপনি দারুণ লিখছেন, এভাবে নিজের মনের কথা লিখে যান।