Profile Photo

Nusrat jahanOffline

  • Shuha
  • Profile picture of Nusrat jahan

    Nusrat jahan

    • 1 month, 1 week ago

    [শ্রাবন সন্ধ্যার কাব্য]

    [পর্ব – ৪]

    ঈশান রেগে আগুন। শুয়া থেকে উঠেই নিহালের কলার চেপে ধরে একদম ঘর থেকে বের করে দিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিলো। ওপাস থেকে নিহালের গলা” আরে আগে আমার কথাটা তো শুন?

    মাহি পাঠিয়েছে আমাকে। তোর ফোন বন্ধ কেন? মেয়েটা তোর চিন্তায় মরে যাচ্ছে রে ঈশান। কথাটা রসিকতার সুরে বললো নিহাল। ঈশান বিরক্ত হয়ে বললো ফোন হারিয়ে গেছে। এবার তুই এখান থেকে যা তো। নিহাল প্রশ্ন করতে যেয়েও করলো না কারণ জানেই এই ঘার তেরা ছেলেটাকে এখন কিছু জিজ্ঞেস করলেও উওর দিবে না। তাই চলে গেলো।

    এই দিকে কবির সাহেবের অবস্থা একদমি ভালো নেই। ডাক্তার বলছেন জ্ঞান ফিরলে বলা যাবে।

    খাদিজা বেগম বসে আছেন চোখের পানি থামছেই না। মার এমন অবস্থা দেখে রাহা আর মনের ভেতরের অবস্থাটা প্রকাশ করতে পারলো না। নিজেকে শক্ত রেখে খাদিজাকে শান্তনা দিচ্ছে। মোস্তফা সিকদার আর শায়ান এসে হাজির হয় হাসপাতালে। এসেই চিন্তিত সুরে বলে। খাদিজা কবির কেমন আছে এখন?

    খাদিজা বেগম হুঁ হুঁ করে কেঁদে উঠে বলেন ডাক্তার তো ঠিক মতো কিছু বলেই না। শুধু বলে জ্ঞান ফিরলে বলা যাবে। দেখতেও দিচ্ছেন না আমাদেরকে । মোস্তফা সিকদার বললেন চিন্তা করো না আমি ডাক্তারের সাথে কথা বলছি।

    মোস্তফা সিকদার চলে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার মোস্তফা কে দেখে সালাম দিলেন।

    —আসসালামুয়ালাইকুম স্যার।

    — অলাইকুম আসসালাম।

    — কবির সাহেবের ব্যপারে কথা বলতে এসেছিলাম।আসলে দেখুন মোস্তফা সিকদার উনি প্রচন্ড আঘাত পেয়েছেন। মনে হয় না ওনাকে আর বাঁচানো যাবে। যদিও জ্ঞান ফিরেন তাহলেও কয়েক ঘণ্টা জন্য থাকবেন। এখন সবটাই আল্লাহর ইচ্ছা আমাদের আর কিছু করার নেই।

    মোস্তফা সিকদারের মনে হলো আকাশ ভেঙ্গে মাথায় পরলো। দেখুন ডাক্তার আপনি কি টাকার কথা ভেবে এসব বলছেন। টাকার চিন্তা করবেন না যত টাকা লাগে বলুন আমি দিবো।

    ডাক্তার বললো আরে না টাকার চিন্তা করি না। টাকা তো আপনার ছোট ছেলেই দিয়ে গেছেন।

    শায়ানের ফোনে অফিস থেকে কল আসলো। আর শায়ান চলে গেলো হাসপাতাল থেকে। মোস্তফা সিকদার যায়নি। মোস্তফা সিকদার চিন্তিত হয়ে পরেছেন এখন কি বলবে খাদিজা বেগম কে। যে উনার স্বামী আর বাঁচবে না।

    ডাক্তারের কাছে পারমিশ নিয়ে কবিরের কেবিনে ঢুকেন মোস্তফা। ঢুকেই দেখতে পেলো কবির সাহেবের জ্ঞান ফিরেছেন। হাতে ইশারা করছেন। ছুটে যান কবির সাহেবের কাছে। কিছু একটা বলার চেষ্টা করছেন। আস্তে আস্তে বলার কারণে কিছু বুঝতে পারছেন না মোস্তফা। তাই মাথাটা নিচু করে কবিরের মুখের কাছে কান পেতে দেন। কবির বলছেন আমার পরিবারটা কে দেখবেন একটু দয়া করে মোস্তফা সাহেব।

    মোস্তফা বলেন এসব নিয়ে চিন্তা করবেন না আমি আছি তো। আর আপনার কিছু হবে না আল্লাহ আছে তো।

    মোস্তফা সিকদার সবাইকে ডেকে পাঠালেন কেবিনে আসার জন্য। সবাই ছুটে আসলো কেবিনে। রাহা আর নিজের বুক ফাটা চিৎকার গুলো থামিয়ে রাখতে পারলো না। হাউমাউ করে কেঁদে উঠলো। এসেই বাবার কপালে চুমু খেতে লাগলো রাহা। বাবা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। তুমার কিছু হলে আমি বাঁচবো না বাবা। কবির শুধু নিরবেই কেঁদে যাচ্ছে শরিরের এই অবস্থার জন্য ভালো করে কথাও বলতে পারছে না। হাতের ইশারায় নিলয় আর খাদিজা কে ডাকলো। নিলয় এক কিনারে দাঁড়িয়ে নিরবে চোখের পানি ফেলছে। আর খাদিজার তো বাঁধ ভাঙা চিৎকার।

    কাছে যেতে যেতেই যেনো কবির সাহেবের আয়ু ফুরিয়ে গেলো।

    তাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো। নিলয় কে আর তার স্ত্রী কে কাছে থেকে ছোয়া হলো না। রাহা দেখলো তার বাবা তার যেই আঙ্গুল টা ধরে রেখেছিলো তা আস্তে আস্তে ছেড়ে দিলো। চোখ দুটো বন্ধ করে দিলো।

    এই দৃশ্যটা যেনো রাহা বিশ্বাস করতে পারছে না।

    খাদিজা কাছে এসে ডেকে বললেন এই যে শুনছেন। কি হলো আপনার কেউ একটু ডাক্তার কে ডাকুন না

    মোস্তফা সাহেব একটু ডাক্তার কে ডাকুন। কাঁপতে কাঁপতে কথাগুলো বলতে লাগলো খাদিজা

    ডাক্তার আসলেন এসে বললেন সরি ওনি আর বেঁচে নেই। কথাটা শুনা মাএই নিলয় “বাবা বাবা”বলে চিৎকার দিয়ে উঠলো। মোস্তফা সিকদার এসে নিলয়কে ধরলেন। খাদিজা বেগমের চিৎকারে মনে হচ্ছে প্রতিটা দেয়াল ফেটে যাচ্ছে। মোস্তফা সিকদার কি বলে তাদেরকে শান্তনা দিবেন তার ভাষা খুঁজে পাচ্ছেন না। কবিরের মৃত্যুটা তো সে নিজেও মেনে নিতে পারছেন না। রাহা “বাবার” মায়াবী মুখটাতে তাকিয়ে আছেন সে তো মরে নি সে তো ঘুমিয়ে আছে মা তোমরা কান্না করছো কেন। রাহার এমন কথা শুনাতে খাদিজা এসে মেয়েকে জরিয়ে ধরে কাঁদতে শুরু করলেন।

    কবির সাহেবের লাশ হাসপাতাল থেকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

    বাড়িতে নিয়ে আসার পর শেষ গোছল করানো হচ্ছে কবির সাহেবকে। রাহার বাবার মৃত্যুর খবর শুনে মায়া এসে বসে আছে রাহার পাশে। রাহার কোনো সারা শব্দ নাই। অভিমান জমে আছে তার “বাবার” প্রতি তাকে একা ফেলে কেন চলে গেলো। তাকে সাথে করে নিয়ে গেলে কি এমন হতো। তার বাবা তো জানতো সে ছাড়া আর রাহার কেউ নেই। সে যে এই সমাজে অবহেলিত।

    কবির সাহেবের জানাজার এর সকল ব্যবস্থা মোস্তফা সিকদার করেছেন। আছোরের আজানের পরেই কবির সাহেবের জানাজা হবে। আর মাএ ৩০ মিনিট বাকি আছে।

    খাদিজা কে ধরে আনা হলো স্বামী কে শেষবার দেখার জন্য। খাদিজার কান্না যেনো থামছেই না। কি করে বিদায় দিবে জীবন চলার শেষ সঙ্গীকে।

    খাদিজার সামনে থেকে খাটিয়া তুলে নেওয়া হলো। রাহা কোথা থেকে দৌড়ে এসে পাগলের মতো কাঁদতে কাঁদতে বললো নিবেন না আমার বাবাকে ছেড়ে দিন।

    মায়া আর পারা প্রতিবেশীরা রাহাকে আর খাদিজা কে টানতে টানতে সরিয়ে আনলো। মা মেয়ের কান্না যেনো পৃথিবী কাঁপছে।

    শেষ হলো কবির সাহেবের কবর দেওয়ার কাজ। কবর দেওয়া শেষ হলে যে যার মতো চলে গেলো কিন্তু নিলয় সে কি করে যাবে বাবা কে একা রেখে।হাঁটু গেড়ে বসে পরলো কবরের পাশে। নিরবে কাঁদতে লাগলো। মোস্তফা সিকদার দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছেন। নিলয় বাড়িতে চলো বাবা। তুমার বাবা ওই পারে অবশ্যই ভালো থাকবেন ওনার মতো ভালো মানুষ কে কখনোই আল্লাহ কষ্ট দিবেন না। এই বলে নিলয়ের হাত ধরে টেনে তুলে নিয়ে গেলেন নিলয় কে।

    — সময় চলমান দেখতে দেখতে ৫ দিন পেরিয়ে গেলো।

    মাহি ছুটে এলো ঈশানের অফিসে দরজায় কোনো নক না করেই ঢুকে পরলো ঈশানের রুমে। ঈশান ল্যাপটপ এ কাজ করছিলো। মাহিকে ঢুকতে দেখেও যেনো না দেখার ভাব করলো। মাহি এসে চেঁচিয়ে বললো আর কতো কষ্ট দিবি তুই আমায় ঈশান। ঈশান বললো মানুষের রুমে আসলে যে নক করে আসতে হয় জানিস না।

    মাহি: না জানি না। ঈশান বিরক্ত হয়ে বললো তাহলে এখন বের হ যা। আমি ব্যস্ত আছি। মাহি বললো আগে আমার কথার উওর দে তুই। ঈশান মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করে বললো কে বলছে তোকে আমার জন্য কষ্ট পেতে। তুই আমাকে যে নজরে দেখিস সে নজরে দেখা বন্ধ কর। তোকে আমি শুধু ফ্রেন্ড হিসেবে দেখি। তোর জন্য আমার কোনো ফিলিংস নেই। এবার বের হ নাইলে দারোয়ান ডেকে বের করাবো।

    মাহি ফুঁপিয়ে কেঁদে উঠলো। ঈশান যেনো কান্না দেখে বিরক্ত হচ্ছে। এবার ঈশান চেঁচিয়ে বললো “get out”.

    ঈশানের ধমকে কেঁপে উঠলো মাহি। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলো মাহি।

    * চলবে…?

    4
    4 Comments
    • “আমার পরিবারটা কে দেখবেন”—একজন বাবার শেষ চিন্তাটাও যে পরিবারকে ঘিরে!

    • লেখাটা পড়ে খুবই খারাপ লাগছে, বিশেষ করে ‘রাহা দেখলো তার বাবা তার যেই আঙ্গুল টা ধরে রেখেছিলো তা আস্তে আস্তে ছেড়ে দিলো’— এই অংশটুকু পড়ার সময় চোখে জল চলে আসছিল।

    • কবির সাহেবের অকালপ্রয়াণের দৃশ্যটি পাঠ করার সময় আপনার বর্ণনাভঙ্গি অত্যন্ত হৃদয়স্পর্শী ও আবেগঘন মনে হয়েছে। প্রিয়জনকে হারানোর তীব্র যন্ত্রণা এবং পরিবারের সদস্যদের অসহায়ত্ব আপনি খুব যত্ন করে ফুটিয়ে তুলেছেন, যা পাঠককে গভীরভাবে নাড়া দেয়। আপনি চাইলে পরবর্তী পর্বে চরিত্রের গভীরতা প্রকাশের সুযোগগুলোতে আরো কিছু সূক্ষ্ম অভিব্যক্তি যোগ করে দেখতে পারেন, যা আপনার লেখনীকে আরো প্রাণবন্ত করে তুলবে। আপনার সৃষ্টিশীল পথচলা অব্যাহত থাকুক এবং আপনি নিয়মিত এভাবেই সুন্দর সব গল্প উপহার দিতে থাকুন।

Skip to toolbar