Profile Photo

Md NajmulOffline

  • mdnajmul
  • Profile picture of Md Najmul

    Md Najmul

    • 1 month, 1 week ago

    পরিবারের সবার আদরের সেই ছোট্ট শিশুটি আজ একজন তরুণ।

    প্রভাতের রাঙা সূর্যটা যখন পুবাকাশে তেড়ে উঠে, ঘাসের ডগায় জমে থাকা শিশির ফোটাগুলো যখন শুকোতে শুরু করে কিংবা যখন জানালার গারদ গলে সকালের প্রথম আলোটা আমাকে স্পর্শ করে তখন ঘরের দরজাটা খুলে উঠোনের দিকে তাকাতেই দেখা যায় বাড়ির উঠোনে শালিক পাখিদের ছোটখাটো এক মেলা বসেছে।
    সব পাখিগুলো কেমন যেন শুধু আমার দিকেই তাকিয়ে আছে, আর বলছে :”কিরে তুই তো দেখি অনেক বড় হয়ে গেছিস”।

    নিজেও তো একটু আধটু অনুধাবন করতে পারছি যে, সব কাজে-কর্মে, আমার স্বভাবে এমনকি সবকিছুতেই মোটামুটি পরিবর্তন আসছে।

    কিন্তু কেন যেন আমি কিছুই বুঝিনা! নাকি বুঝে ওঠার চেষ্টাও করি না! সেটাও জানি না!

    কেমন যেন মনে হয় আমি এখনো গ্রামের আঁকাবাঁকা পথে ছুটে চলা সেই দুরন্ত কিশোর।
    দুপুর গড়িয়ে এলে কেমন যেন মনে হয় খালি গায়ে গিয়ে এখনো নদীতে ঝাঁপিয়ে পড়ি আর কলা গাছের ভেলায় চড়ে নদী পাড়ি দেই। আরো কত শত শিশুইচ্ছে জেগে ওঠে মনের মাঝে।

    তবে কিভাবে চলতে হয় সমাজে? বড় হলে সমাজের মানুষের সাথে কিভাবে উঠাবসা করতে হয়? এসব কিছুই জানা নেই আমার! জানিনা সমাজ আমাকে নিয়ে কী ভাবে?তবে নিজের চোখে নিজে এখনো একজন ছোট্ট শিশু বা কিশোর।

    সমাজের পরিস্থিতি বোঝার বয়সে এখনো আমি উপনীত হইনি।/ (সমাজের পরিস্থিতি বোঝার বয়স এখনো আমার হয়নি।)মনে হয় এ বিষয়ে একটা কিতাব পেলে বেশ ভালোই হতো। এ বিষয়ে প্রগতিশীল হতে কিতাবটি বেশ উপকারী হত।

    যদিও নিজেকে শিশু বা কিশোর মনে করি তবে ভালো চিন্তার উদগম ঘটে মনে।

    আমি কি সারা জীবন এমনই থাকবো নাকি একটা সময় অভ্যাসের বিরাট একটা পরিবর্তন সাধিত হবে?
    সবার আদরের আমি তো আর সবার আদরের থাকবো না! দুনিয়াটা এখন যতটা সহজ মনে হচ্ছে আসলে মোটেও এমন না! নিজের পায়ে চলতে গেলে ( হাঁটতে গেলে) মনে হয় তখন পুরো দুনিয়াটাই “ইন্দ্রজাল”।

    1
    2 Comments
    • লেখাটা পড়ে দারুণ নস্টালজিক ফিল হচ্ছে, বিশেষ করে ‘নিজের চোখে নিজে এখনো একজন ছোট্ট শিশু বা কিশোর’—লাইনটা খুব মনের মতো হয়েছে। বড় হওয়ার এই জার্নিটা সবার জন্যই বেশ জটিল, তবে নিজের ভেতরকার শিশুটাকে বাঁচিয়ে রাখাই আসল সার্থকতা।

    • আপনার এই লেখায় ‘সব পাখিগুলো কেমন যেন শুধু আমার দিকেই তাকিয়ে আছে’—এই অংশটুকু যেন মুহূর্তের ভেতর শৈশবের সেই সারল্যকে চোখের সামনে জীবন্ত করে তুলেছে। এমন চমৎকার অনুভূতির পাশাপাশি আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক বা কমেন্ট করে সক্রিয় থাকলে পারস্পরিক উৎসাহ অনেক বেড়ে যায়।

Friends

Profile Photo
Hosneara Akter
@hosnearaakter
Profile Photo
Putul Bagum
@putulbagum
Profile Photo
Fafimamst Begom
@fafimamstbegom
Profile Photo
Abdul Mannan
@abdulmannan
Profile Photo
নুর
@thelight
Profile Photo
Kazi Adam
@kaziadam
Profile Photo
Israt Jahan Iqra
@isratjahaniqra
Skip to toolbar