-
নিমন্ত্রণ
মিঠুন কুমার ঘোষতুমি আসবে আমাদের বাড়িতে এবারের পুজোতে!
তোমাকে আমি সমুদ্রে ঘুরতে নিয়ে যাব।তোমাকে আমার বুকের সামনে দাঁড় করিয়ে দু’হাত প্রসারিত করে সমুদ্রকে বলব, হে সমুদ্র তোমার গভীরতা মাপা সম্ভব , তুমি কি আমার প্রেমের গভীরতা মাপতে পারো ।
জানি পারবে না, তবুও মানুষ কেন বলে সমুদ্রের মতো গভীরভাবে ভালোবাসো।
আমি যেমন আমার প্রেমিকা কে আগলে রাখি , তুমি কি তোমার দুই তীরকে সেরকম আগলে রাখতে পারো। কখনোই না ।
তাহলে তুমি বারবার তোমার ঢেউয়ের স্রোতধারা দিয়ে দুই তীরেকে আঘাত করো কেন?
কই আমি তো আমার প্রেমিকাকে তোমার মত আঘাত করি না।
আমি যেমন আমার প্রেমিকা কে যত্ন করে ধরে রাখি। তুমি কি তোমার দুই তীরে জন্মানো বৃক্ষরাজি , প্রাণিকুল সবাইকে যত্নে রাখতে পারো ? তাহলে কেন তুমি তোমার জোয়ারের জলে সবাইকে ভাসিয়ে নিয়ে যাও ।
কই আমি তো আমার প্রেমিকার বিরহে চোখের জলে নিজেকে ভাসাই না।
সর্বশেষ আমি তোমাকে বলতে চাই তুমিও কি তোমার বুকে আমার মতো দুঃখ পুষে রাখো?তারিখঃ ২৮/০৯/২০২৬ খ্রিঃ।
4 Comments
Friends
ashraful alom
@ashrafulalom
মাসুদ আহম্মেদ
@masudahmmed800gmail-com
ফারহান সীমান্ত
@melbetkhan
faruk sagor
@faruksagor
Asfia Niger
@asfianiger
Ahmed Al Amin
@ahmedalamin
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
Nijhum Nadia
@nijhumnadia
Silent Discipline
@silentdiscipline



মিঠুন কুমার ঘোষ, আপনার সমুদ্রের সাথে ভালোবাসার এই তুলনাটা দারুণ লিখেছেন, তবে সমুদ্র কি আসলেই মানুষের কষ্টের গভীরতা বোঝে বলে আপনার মনে হয়?