-
ধ্যানেই দিদার,,,
নির্জনতা দোকান আমার, ভূখা আমার পুঁজি,
ব্যবসা দিলাম ধ্যানে ডুবে, তারেই খোঁজাখুঁজি।
দেহ-ডেকোরেশনে সাজাই মুর্শিদের আসন,
ক্বলব নামের ক্যাশবাক্সে হয় নূরের দরশন।প্রেম-বাজারের দোকানদারি চলছে দিবানিশি,
চর্মচক্ষে সাধ্য কাহার, সেথায় দেখবে সন্ন্যাসী ?
শিক্ষা ছাড়াই আলেম সে, যেজন আত্মজ্ঞানী,
খোদার প্রেমে সুধা পানে মত্ত, মাতাল ধ্যানী।রাজত্ব তার ধূলিসম, শুধু প্রভুর স্মরণ তাজা,
ধ্যানে দিদার পেয়ে সেজন, রাজ্য ছাড়াই রাজা।
দুনিয়াকে সে লাথি মেরে, ধন-সম্পদ ত্যাগী,
এক পলকে জগত ভ্রমণ—সে-ই তো প্রেমের যোগী।তেমন করে ধ্যানে ডুবো, ভবের বাঁধন খুলে,
মোহ-মায়ার এই দুনিয়া যাবে তখন ভুলে।
দেখবে সেথায় তারই রূপের অনেক সংস্কার,
বহুর মাঝে একক সত্তার পাবে ধ্যানেই দিদার।তারে পেলেই হবে তোমার সকল কিছুই পাওয়া,
হারিয়ে তারে ব্যর্থ জীবন—মিথ্যা সকল চাওয়া।
যে খোঁজে তারে অন্তর দিয়ে, সে-ই পায় সন্ধান,
তার প্রেমে হারিয়ে আমিত্ব,পায় সে আপন প্রাণ ।
নাহিদ শাহ্2 Comments
Friends
Dibyendu Sarkar
@dibyendusarkar
মিথিলা কনক
@methila06
খতিব আলম
@khotibalom007gmail-com
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Mehedy Hasan
@mehedyhasan
মো: নাজমুল আখতার
@faith
Al-mamun-Abdullah
@al-mamun-abdullah
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Harun-ur Rashid
@harun-urrashid
MD nahid Hasan, আধ্যাত্মিক উপলব্ধিকে ছন্দের দোলায় ফুটিয়ে তোলার এই প্রচেষ্টাটি অত্যন্ত চমৎকার ও হৃদয়স্পর্শী হয়েছে। শব্দচয়ন আরও কিছুটা সহজবোধ্য করলে এর গভীরতা পাঠকদের হৃদয়ে আরও নিবিড়ভাবে পৌঁছাবে, তাই এমন সুন্দর সৃষ্টির ধারা অব্যাহত থাকুক।