-
কবিতা-৪০৯.
মানুষ ভুলতে যা চায় তা এসেই
সামনে দাড়ায়,প্রতিটি পা ফেলায়।চলে গেছো তুমি দূর বহুদূরে –
স্মৃতি গুলো পুরাতন রেখে গেলে ছুঁড়ে,
জিততে চেয়েছো তুমি,
পেরোছো কি ? হয়তোবা ক্ষণিকি,
বুঝি,হেরেছো,সারাজীবনের জন্যি।
এতো দিনেও কি বুঝতে পারনি তা?
না পারারও তো কথা নয়?
মন বলে মানুষে যদি কিছু থাকে ,
তাহলে-
এমনটাই বুঝি হওয়া স্বাভাবিকই।
যদি না হয় তা,
কোটিতে দু-একজন হয়তো থাকে
তার বিপরীতই।
আমার মনে হয়না তা,
তুমি তাদের মধ্যে হও দু-একজন।
মানুষের নির্লোভ, নিষ্কলুষ, স্বপ্ন বোনার
লগ্ন সময়টা তো আমি তোমার,দেখেছি,
তাই বললাম,আর কি!
হতে পারে তা সঠিক বা বেঠিক,
জহুরে দাড়িপাল্লা,নীত্তি বাটখাড়া
দিয়ে,তা তো ওজনে মেপে দেখিনি?তবে এটুকু জানি
মন আগ পিছু ধায় মৃত্যু অবধি ,
তাই বুঝি মানুষ ভুলতে যা চায়,
তা এসেই সামনে দাঁড়ায়,
তার চতুর পার্শ্বে,প্রতিটি পা ফেলায়।যেমন,যুগ যুগ পরেও আজো আমি
ভুলতে পারিনি তোমাকে।
আনমনে ফিরে যাই সেই চতুরদর্শী
অবুঝ প্রেম লগ্নে।
বর্ষা ধারা বয়,চোঁখ থেকে বুক জুড়ে,
সম্বিত ফিরে পাই,
চোঁখ মুছি,নিজেই হাসি,ভাবি,
তুমি যেখানেই থাক না কেন?
আমি তো আছি, আজো সাথে তোমারই।
তুমি কাছে নেই আছো দূর বহুদূরে,
চোঁখে দেখিনা,না দেখেও যে আরো
স্পষ্ট করে বেশি দেখি,
তুমি ও এর ব্যতিক্রম হতে পারো কি?
পারো না,
যদি তা না হয় ? মন বলে কিছু নেই,
প্রেম বলে কিছু নেই পৃথিবীতে ।
“”””””””””””””””””””””””””””
মোঃ আলেফ শরীফ,
৪০৯.৫.০৬.২৬ইং, ঢাকা।4 Comments-
-
মো আলেফ শরীফ, আপনার কবিতার “মানুষ ভুলতে যা চায় তা এসেই সামনে দাড়ায়” লাইনটা একদম মনের ভেতর গেঁথে যাওয়ার মতো। পুরো লেখায় স্মৃতির সাথে টানাপোড়েনের যে চিত্রটা ফুটিয়ে তুলেছেন, তা বেশ মায়াবী আর বাস্তবসম্মত লেগেছে। আমাদের এই প্ল্যাটফর্মকে প্রাণবন্ত রাখতে অন্যদের লেখাতেও নিয়মিত লাইক, কমেন্ট আর রিঅ্যাকশন দেওয়ার অনুরোধ রইল।
-
Friends
Shojan Maria Shoche
@shojanmaria
জালাল উদ্দিন মুহাম্মদ
@jalalshah
Harun-ur Rashid
@harun-urrashid
Santo Mon
@santomon
ডাঃ মোঃ ইনজামামুল শিকদার
@mdinzamamulsikder
Nafisa Afrin
@nafisaafrin
MUHAMMAD ARIF KHAN
@muhammadarifkhan
Abbas Ali
@abbasali
Md Sojib Ahmeed
@mdsojibahmeed


বড্ড মায়াময় আর গভীর এক অনুভূতির কবিতা