-
তুমি কি সেই মেঘলা ?
মেঘলা আকাশটা যদি কখনো নীল বর্ণে সজ্জিত হয়,
তুমি বুঝে নিও, মোর হৃদয়ের প্রতিটা কোণা,
তোমার কেশগুচ্ছের সুগন্ধে, সুভাসিত হয়।আলতো মায়ার ওই চাহনি তোমার,
অসীমে লুটিয়ে পড়ে,
শঙ্খচিলের কন্ঠ তোমার, পথ হারিয়ে পক্ষীকুল,
বিস্তীর্ণ গগনে।
তুমি কি কখনো রাত জেগেছ?
অন্ধকারে আচ্ছাদিত হাজারো রাত্রি যত,
তুমিই যেন জোৎস্নাময়।কখনো কি গগনে তাকিয়ে থেকেছ?
নিশুপ্তি জেগে থাকা তারাদের মিলনমেলা,
ভেজা বৃষ্টিতে কবিতার ছন্দে তুমি আবৃত্তময়।তুমি কি কখনো নদীর ঢেউ দেখেছ?
উত্তাল ঢেউয়ের বাঁকে বাঁকে নদীরা যেমন হাসে,
তোমার মৃদু হাসি যেন নদীকে ভাসায়।তুমি কে?
তোমার পানে চেয়ে প্রতিটি পলকে পলকে,
আমি নিজেকে হারাই।1 Comment
Friends
Nijhum Nadia
@nijhumnadia
মায়াবী ইলমাজ মেঘ
@sadiyatasnimsorna
মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)
@mohammedmizanurrahman
naznin shamim
@nazninshamim
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula
আপনার এই লাইনটা—”তোমার মৃদু হাসি যেন নদীকে ভাসায়”—সত্যিই খুব মায়াবী, তবে এই কবিতার অনুপ্রেরণা কি কোনো বিশেষ মানুষ নাকি শুধুই কল্পনা?